News Flash

Image

নাবালিকা ধর্ষন মামলায় গ্রেফতার এক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ নভেম্বর:
নাবালিকা ধর্ষণ মামলায় পুলিশের হাতে গ্ৰেপ্তার হল এক যুবক। ধৃত যুবকের নাম মহম্মদ আলি। বর্তমানে জেল হেফাজতে রয়েছে অভিযুক্ত যুবক মহম্মদ। ধর্ষনের ঘটনাটি ঘটে গত শনিবার সকালে রাজনগর পিআর বাড়ি থানাধীন উত্তর রাঙ্গামুড়া ব্যাঙ্ক সাগর এলাকায়।

নাবালিকা ধর্ষণকারি মহম্মদকে পুলিশ গ্ৰেপ্তার করে নিয়ে আসে রাজনগর পিএস-পিআর বাড়ি থানাতে। নাবালিকা পরিবারের পক্ষ থেকে মামলা হওয়ার পর পুলিশ জোর জবরদস্তি ধর্ষণ ও পকসো মামলা নিয়ে বিলোনিয়া আদালতে সোপর্দ করে অভিযুক্ত মহম্মদকে। আদালত দুই দিনের জেল হেফাজতের রাখার নির্দেশ দিয়ে আগামী সোমবারে পুনরায় অভিযুক্তকে আদালতে তোলার নির্দেশ দেন।

জানা যায়, নাবালিকার এলাকাতেই অভিযুক্ত মহম্মদের বাড়ি । নাবালিকা বিদ্যালয়ে যাওয়ার জন্য ঘরের মধ্যে প্রস্তুত হওয়ার সময় হঠাৎ মহম্মদ ঘরের ভিতরে প্রবেশ করে নাবালিকার সাথে জোর জবরদস্তি শুরু করে। সেই সময় বাড়িতে কেউ ছিল না। বাড়ির লোকের অনুপস্থিতর টের পেয়ে মহম্মদ আলি বাড়িতে প্রবেশ করে নাবালিকাকে জোর জবরদস্তি করে ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনা নাবালিকা পরিবারের কাছে বলার পর ক্ষোভ ফেটে পড়ে। এরপর এলাকার মাতব্বরদের জানানোর পর খবর দেয় থানাতে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্ৰেপ্তার করে মহম্মদকে। নাবালিকার পরিবার সহ এলাকাবাসীরা চাইছে মহম্মদ আলির সাজা হোক। পুলিশ ঘটনার তদন্ত করছে। ঘটনার তদন্তক্রমে আদালতে চার্জশিট জমা দেবে বলে জানান রাজনগর থানার ওসি রতন রবি দাস।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top