News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকরা, রাজ্য সরকারের কাছে সাহায্যের আর্জি
Image

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকরা, রাজ্য সরকারের কাছে সাহায্যের আর্জি

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ নভেম্বর:
জীবন বাঁচাতে সরকারের কাছে কৃষকদের আর্তনাদ। বন্যা ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন কৃষকরা।

জীবন বাঁচাতে কৃষকের আর্তনা।ঘটনাটি উত্তর চড়িলাম গ্রাম পঞ্চায়েতের ৮ নং ওয়ার্ড ফকিরামুড়া এলাকায় রবিবার দুপুরে। এই এলাকায় রয়েছে এলাকার কৃষকদের বিশাল পরিমাণ সব্জির জমি। বিধ্বংসী বন্যার পর শিলা বৃষ্টিতেও ধ্বংস হয়ে গেছে কৃষকদের বিভিন্ন ফসল। তারা লাউ, কাঁকরোল, সিম, ডাটা, ধনিয়া পাতা, মুলা, বেগুন কুমড়ো সহ বিভিন্ন ফসলের চাষ করেছিলেন। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে সবকিছু নষ্ট হয়ে গেছে।

এখন আলু চাষ করবেন। হাতে কোন রকম টাকা পয়সা নেই। আলু চাষ করতে রাজ্য কৃষি দপ্তরের কাছে সাহায্যের আবেদন জানান এই মাঠের কৃষক ফারুক মিয়া, বাহাদুর মিয়া, ফজলু মিয়া, জুহারা বেগম, আবু সায়েম। অবিলম্বে রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সাহায্যের হাত বাড়িয়ে দিক, এমনই দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top