News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জঙ্গলে মহিলাকে গুলিবিদ্ধ করার ঘটনায় আটক এক অভিযুক্ত
Image

জঙ্গলে মহিলাকে গুলিবিদ্ধ করার ঘটনায় আটক এক অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৭ নভেম্বর:
মুঙ্গিয়াকামি থানা এলাকার স্বপ্না দেববর্মা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সন্ধিরাম দেববর্মা নামে এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে সে জড়িত থাকার কথা স্বীকার করেছে। 

গত ১৪ নভেম্বর মুঙ্গিয়াকামি থানা এলাকার  স্বপ্না দেববর্মা অন্য দুই মহিলার সাথে আঠারোমুড়া রেঞ্জের গভীর জঙ্গলে সবজি ও বুনো আলু সংগ্রহের জন্য জঙ্গলে গিয়েছিল এবং সে  গুলিবিদ্ধ হয়। পরে তার সঙ্গী মহিলা নমিতা দেববর্মা এবং সুক্লা রানী তাকে উদ্ধার করে এবং  মুঙ্গিয়াকামি  হাসপাতালে নিয়ে আসেন। তদানুসারে  অস্ত্র আইনের মামলা নথিভুক্ত হয়েছে। ওসি মুঙ্গিয়াকামি পিএস গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  সন্ধিরাম দেববর্মা নামে এক সন্দেহভাজনকে আটক করে এবং জিজ্ঞাসাবাদে সে জড়িত থাকার কথা স্বীকার করে।

তেলিয়ামুড়া মহকুমা শাসক অফিসের ডি সি এম অঞ্জন দাস এবং দুই স্বতন্ত্র সাক্ষীর উপস্থিতিতে তার বিবৃতির ভিত্তিতে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন,  মুঙ্গিয়াকামি থানার  ওসি  এবং স্টাফ এবং  অভিযুক্ত সন্ধিরাম দেববর্মাকে ঘটস্থলে নিয়ে যায় ।  সেখানে সে পুলিশকে  অপরাধের অস্ত্র  প্রদর্শন করেন এবং প্রদর্শনের মাধ্যমে অপরাধের দৃশ্য পুনর্গঠন করে দেখায় বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন ।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top