News Flash

Image

বিশালগড় জাতীয় প্রেস দিবস পালন

আগরতলা, ১নভেম্বর: বিশালগড় প্রেস ক্লাবের উদ্যোগে যথাযথ মর্যাদায় পালন করা হয় জাতীয় প্রেস দিবস।

শনিবার সন্ধ্যায় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ, সম্পাদক তাজুল ইসলাম, সহসভাপতি সমীর ভৌমিক, সহসম্পাদক খোকন ঘোষ, কোষাধ্যক্ষ হারাধন দেবনাথ, সিনিয়র সাংবাদিক কৃষ্ণ পাল, সাংবাদিক অজয় পাল, অলক আহমেদ চৌধুরী সহ মহকুমায় কর্মরত সাংবাদিকরা।

শুরুতে বিশালগড় প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত রঞ্জিত কুমার দেবনাথ এবং সুব্রত সাহার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত সাংবাদিকরা। জাতীয় প্রেস দিবসের প্রেক্ষাপট আলোচনা করেন সভাপতি ভবতোষ ঘোষ। প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার বিভিন্ন নীতিমালা আলোচনা করেন সম্পাদক তাজুল ইসলাম।সাংবাদিকতার সেকাল এবং একাল নিয়ে আলোচনা করেন সিনিয়র সাংবাদিক কৃষ্ণ পাল।

Releated Posts

নির্বাচনোত্তর পরিস্থিতি খতিয়ে দেখতে মান্দাইয়ে জেলা শাসকের নেতৃত্বে প্রশাসনিক টিম, স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল: এডিসি নির্বাচনের পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে পশ্চিম জেলার মান্দাই এলাকায় যৌথভাবে পরিদর্শনে গেল…

ByByReshmi Debnath Apr 23, 2026

বিশ্রামগঞ্জে বিজয় মিছিল ঘিরে ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে ব্যবসায়ী

বিশ্রামগঞ্জ, ২৩ এপ্রিল: এডিসি নির্বাচনে জয়ের পর বিজয় মিছিলকে কেন্দ্র করে বিশ্রামগঞ্জ দেওয়ানবাজার এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Apr 23, 2026

পাচারকালে আটক গাড়ি, উদ্ধার ফ্লিপকার্টের বিপুল সামগ্রী—বিশালগড়ে চাঞ্চল্য

বিশালগড়, ২৩ এপ্রিল: অবৈধভাবে ফ্লিপকার্ট অফিসের বিভিন্ন সামগ্রী বাংলাদেশে পাচারের অভিযোগে বিশালগড় থানার পুলিশ একটি গাড়িসহ বিপুল পরিমাণ…

ByByReshmi Debnath Apr 23, 2026

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিআরপিএফ জওয়ানের  মৃত্যু

আগরতলা, ২৩ এপ্রিল: ডিউটি সেরে বাসায় ফিরে বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ সংযোগ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক…

ByByReshmi Debnath Apr 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top