News Flash

  • Home
  • খেলা
  • উয়েফা নেশন্স লিগ : ডেনমার্ককে হারিয়ে গ্রুপ সেরা গতবারের চ্যাম্পিয়ন স্পেন
Image

উয়েফা নেশন্স লিগ : ডেনমার্ককে হারিয়ে গ্রুপ সেরা গতবারের চ্যাম্পিয়ন স্পেন

কোপেনহেগেন, ১৬ নভেম্বর (হি.স.) : কোপেনহেগেনের পার্কেন স্টেডিয়ামে শুক্রবার রাতে ২-১ গোলে জিতেছে লুইস দে লা ফুয়েন্তের দল স্পেন l সেই সঙ্গে গ্রুপ সেরা হয়ে কোয়ার্টার ফাইনালে গেল তারা। আসরের প্রথম ম্যাচ ড্রয়ের পর টানা চতুর্থ জয়ের স্বাদ পেল নেশন্স লিগের গতবারের চ্যাম্পিয়নরা। স্পেনের হয়ে মিকেল ওইয়ারসাবাল দলকে এগিয়ে দেওয়ার পর ব্যবধান বাড়ান আয়োসে পেরেস। ডেনমার্কের হয়ে একটি গোল করেন গুস্তাভ ইসাকসেন।

ম্যাচের পঞ্চদশ মিনিটে পেরেসের পাসে বল জালে পাঠান ওইয়ারসাবাল। ৫৮ মিনিটে ওলমোর থ্রু বল ধরে প্রতিপক্ষের দুই খেলোয়াড়কে কাটিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের শটে গোল করেন ভিয়ারেয়ালের উইঙ্গার পেরেস। ৮৪ মিনিটে ব্যবধান কমান তিনি ইসাকসেন। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের চার নম্বর গ্রুপের শীর্ষে আছে ২০২৪ ইউরো জয়ীরা। এই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ আটে ওঠার লড়াইয়ে শেষ রাউন্ডে মুখোমুখি হবে ডেনমার্ক ও সার্বিয়া।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top