News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুলিশ সুপারের কাছে সুবিচারের দাবি জানান নির্যাতিতা
Image

পুলিশ সুপারের কাছে সুবিচারের দাবি জানান নির্যাতিতা

আগরতলা, ১৬ নভেম্বর : গত ১১ই নভেম্বর, সোমবার আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা বাজার এলাকার পঞ্চায়েত সদস্য শেখর দেবনাথ সহ তার ভাই সুমন দেবনাথের হাতে আক্রান্ত এক মহিলা। এ নিয়ে থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। তাই নির্যাতিতা মহিলা এবং তাঁর দেবর শনিবার রাজ্য পুলিশ সদর কার্যালয়ে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপারের কাছে সুবিচারের দাবি জানালেন!

সংশ্লিষ্টদের থেকে জানা গেছে,  আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা বাজার সংলগ্ন ৪ নং ওয়ার্ডের  এক মহিলা এবং তাঁর দেবরকে একই পাড়ার পঞ্চায়েত সদস্য শেখর দেবনাথ উরফে টুটন এবং তার ভাই সুমন দেবনাথ মিলে বেধড়কভাবে মারধর করে। ওই মহিলাকে শ্লীলতাহানি করারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ঘটনার দিন নির্যাতিত মহিলা দেবরের সাথে আমতলী থানায় মামলা করার প্রস্তুতি নিলেও পথে অভিযুক্তদের বাধার সম্মুখীন হন। 

এই ঘটনার পরের দিন অর্থাৎ ১২ নভেম্বর, মঙ্গলবার নির্যাতিত মহিলা দেবরের সাথে আমতলী থানায় লিখিত আকারে মামলা দায়ের করে। কিন্তু আমতলী থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় নি। 

ঘটনার এতদিন পরেও আমতলী থানার পুলিশ এই ঘটনায় কোন মামলা নথিভুক্ত করেনি। পুলিশের এহেন কর্মকান্ড দেখে নির্যাতিত মহিলা সহ উনার দেবর অন্য পথ ধরতে বাধ্য হন। শনিবার দুপুরে ওই মহিলা সহ উনার দেবর রাজ্য পুলিশের সদর কার্যালয়ে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপারের কাছে ঘটনার সম্পূর্ণ তথ্য তুলে ধরেন এবং এই ঘটনার অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার তৎক্ষণাৎ আমতলী থানার পুলিশকে খুব শীঘ্রই মামলাটি নথিভুক্ত করে অভিযুক্তদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

Releated Posts

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026

পেনশন পুনর্বিন্যাস ও সমতা ভিত্তিক পেনশন ব্যবস্থার দাবিতে ফোরাম অব সিভিল পেনশনার্স এসোসিয়েশনের কনভেনশন অনুষ্ঠিত

আগরতলা, ১৪ জুন: কেন্দ্রীয় সরকারি, আধা সরকারি ও স্বশাসিত সংস্থার অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন পুনর্বিন্যাসসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রবিবার…

ByByReshmi Debnath Jun 14, 2026

আদরের ছেলের আক্রমণে রক্তাক্ত বৃদ্ধা মা, প্রাণ বাঁচাতে থানায় অভিযোগ

আমতলী, ১৪ জুন: যে সন্তানকে বুকের মধ্যে আগলে রেখে বড় করেছেন, জীবনের শেষ বেলায় সেই সন্তানের হাতেই নির্যাতনের…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top