News Flash

  • Home
  • দিনের খবর
  • মহারাষ্ট্রের জনগণের সরকারকে কোটি কোটি টাকা দিয়ে চুরি করা হয়েছিল : রাহুল গান্ধী
Image

মহারাষ্ট্রের জনগণের সরকারকে কোটি কোটি টাকা দিয়ে চুরি করা হয়েছিল : রাহুল গান্ধী

অমরাবতী, ১৬ নভেম্বর (হি.স.): বিজেপির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর কথায়, মহারাষ্ট্রের জনগণের সরকারকে কোটি কোটি টাকা দিয়ে চুরি করা হয়েছিল। শনিবার মহারাষ্ট্রের আমরাবতীতে এক নির্বাচনী প্রচারে রাহুল গান্ধী বলেছেন, এখন মহারাষ্ট্রের প্রতিটি মানুষ জানেন, কেন সেই সরকার চুরি হয়েছিল। ধারাভির কারণে এমনটা করা হয়েছিল, কারণ বিজেপি, নরেন্দ্র মোদী, অমিত শাহের লোকজন ধারাভির জমি, মহারাষ্ট্রের দরিদ্রদের জমি, তাদের বন্ধু গৌতম আদানিকে ১ লক্ষ কোটি টাকার বিনিময়ে দিতে চেয়েছিল, সে কারণেই মহারাষ্ট্রের সরকার ছিনিয়ে নেওয়া হয়েছিল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে রাহুল গান্ধী বলেছেন, দেশে দুই মতাদর্শের লড়াই চলছে। একদিকে ইন্ডি জোট, অন্যদিকে বিজেপি। আমরা বলি সংবিধান দিয়ে দেশ চালাতে হবে, আর নরেন্দ্র মোদী বলছেন সংবিধান একটা ফাঁপা বই, তাতে কিছুই লেখা নেই। এই বই বিজেপির লোকজনদের জন্য ফাঁপা হবে, কিন্তু আমাদের জন্য এটি এই দেশের ডিএনএ।”

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top