News Flash

  • Home
  • দিনের খবর
  • মহাযুতি সরকার সমাজের প্রতিটি স্তরের ক্ষমতায়নের চেষ্টা করছে : প্রধানমন্ত্রী 
Image

মহাযুতি সরকার সমাজের প্রতিটি স্তরের ক্ষমতায়নের চেষ্টা করছে : প্রধানমন্ত্রী 

নয়াদিল্লি, ১৬ নভেম্বর (হি.স.): মহারাষ্ট্রের মহাযুতি সরকার সমাজের প্রতিটি স্তরের ক্ষমতায়নের চেষ্টা করছে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, এটাই আমাদের সরকারের সঙ্গে আঘাড়ি সরকারের পার্থক্য এবং মানুষ এই পার্থক্য অনুভব করছেন। মেরা বুথ সবসে মাজবুতের অধীনে শনিবার মহারাষ্ট্রের বিজেপি কর্মীদের সঙ্গে এক আলাপচারিতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “মহারাষ্ট্রের জনগণ মহাযুতি সরকারের আড়াই বছরের মেয়াদে খুব খুশি। আমি যেখানেই ছিলাম, সেখানেই এই ভালবাসা দেখেছি। জনগণ চায় আগামী ৫ বছর আমাদের সরকার ক্ষমতায় থাকুক। আমরা মহারাষ্ট্র জুড়ে তা অনুভব করেছি।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, “গত কয়েক মাস ধরে আপনারা সবাই গণতন্ত্রের সবচেয়ে বড় ‘তপস্যা’র জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এখন নির্বাচনের দিন খুব কাছে। ‘সাধনার’ ‘সিদ্ধির’ সময় এসেছে। আগামী কিছু দিন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।”

Releated Posts

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026

ওয়াকফ সম্পত্তিতে অনিয়মের প্রমাণ জমা, সমাজবাদী পার্টির বিরুদ্ধে হুমকির অভিযোগ শাহাবুদ্দিন রাজভির

বেরেলি, ৩১ জুলাই (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top