News Flash

  • Home
  • দিনের খবর
  • বায়ুদূষণে নাজেহাল অবস্থা দিল্লিতে, রাজধানীতে যমুনার জল দূষিতই
Image

বায়ুদূষণে নাজেহাল অবস্থা দিল্লিতে, রাজধানীতে যমুনার জল দূষিতই

নয়াদিল্লি, ১৬ নভেম্বর (হি.স.): মাত্রাতিরিক্ত বায়ুদূষণ ও ধোঁয়াশায় নাজেহাল অবস্থা রাজধানী দিল্লিতে। শনিবারও রাজধানী দিল্লিতে বাতাসের গুণগতমান অত্যন্ত খারাপ পর্যায়েই থাকল। এদিন সকালেও দিল্লির ইন্ডিয়া গেট, অক্ষরধাম, কর্তব্যপথ প্রভৃতি এলাকা ঘন ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন ছিল। ইন্ডিয়া গেট এলাকায় বাতাসের গুণগতমান ছিল ৪১৪, যা খুবই খারাপ পর্যায়ের। দিল্লির প্রগতি ময়দান এলাকায় একিউআই ছিল ৩৫৭।

দিল্লিতে যমুনা নদীতে এখনও ভাসছে বিষাক্ত সাদা ফেনা। শনিবার সকালে দিল্লির কালিন্দী কুঞ্জে যমুনার জলে বিষাক্ত সাদা ফেনা ভেসে বেড়াতে দেখা যায়। সাদা ফেনায় কার্যত ঢেকে গিয়েছে যমুনা। যমুনা নদী থেকে বিষাক্ত এই ফেনা পরিষ্কারের কাজ চলছে। তাও অবস্থা একইরকম।

Releated Posts

ওড়িশায় বিশেষ ভোটার তালিকা সংশোধনের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন, ১৯ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি জমা দেওয়া যাবে

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ওড়িশায় চলমান বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) কর্মসূচির সময়সীমা…

ByByNews Desk Aug 1, 2026

দেওরিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেফতার দুই দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও লুটের সোনার হার

দেওরিয়া, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর দুই ওয়ান্টেড দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার…

ByByNews Desk Aug 1, 2026

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top