News Flash

Image

চুরি যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার

আগরতলা, ১৬ নভেম্বর: রাজ্য, বহিঃরাজ্যের একসাথে দশটি চুরির মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে প্রেস কনফারেন্সের মাধ্যমে তুলে দিলো জেলা পুলিশ প্রশাসন।

রাজ্য ও বহিঃরাজ্যে চুরির দশটি মোবাইল উদ্ধার করে প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন সিপাহীজলা জেলার ডিএসপি নুর বাহাদুর রিয়ান শনিবার দুপুরে। পুলিশ পারেনা এমন কোন কাজ নেই, যদি কাজ করার মানসিকতা নিয়ে পুলিশ কাজ করে তাহলে সমস্ত অপরাধ দমন করার মত শক্তি পুলিশের কাছে রয়েছে।

জানা যায় এই দুই মাসের মধ্যে বিহার, আসাম, ও ত্রিপুরা রাজ্য থেকে দশটি মোবাইল বিভিন্নভাবে চুরি হয়ে যায় প্রকৃত মালিকরা নিজ নিজ এলাকায় থানায় চুরির অভিযোগ দায়ের করেন। আর সেই অভিযোগ হাতে নিয়ে সিপাহীজল জেলা পুলিশ প্রশাসন ত্রিপুরা রাজ্যের ৮টি মোবাইল, আসামের ১টি মোবাইল এবং বিহারের ১টি মোবাইল সর্বমোট দশটি মোবাইল বিভিন্ন ইনভেস্টিগেশনের মধ্যে দিয়ে মোবাইল গুলোর লোকেশন ট্যাক করে চুরি হয়ে যাওয়া সমস্ত মোবাইল উদ্ধার করেন। কিন্তু এই চুরির কাণ্ডের সাথে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

শনিবার দুপুরে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে সিপাহীজলা জেলা পুলিশ সুপার অফিস কনফারেন্স হলে প্রকৃত মালিকদের নিয়ে সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে উদ্ধার মোবাইল গুলো মালিকদের হাতে তুলে দেন। এদিনের সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান ডিএসপি সিপাহীজলা নূরবাহাদুর রিয়াং। নিজ নিজ মোবাইল হাতে পেয়ে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন প্রকৃত মালিকরা।

জনগণের বক্তব্য পুলিশ ইচ্ছা করলে সমস্ত কাজকে সম্ভব করতে পারেন। অপরাধ দমন করার ক্ষেত্রে পুলিশ যদি সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করেন তাহলে অনায়াসে ক্রাইম বন্ধ হয়ে যাবে।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top