News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুর্নবাসনের দাবিতে টায়ার জ্বালিয়ে পথ অবরোধে সামিল এলাকাবাসী
Image

পুর্নবাসনের দাবিতে টায়ার জ্বালিয়ে পথ অবরোধে সামিল এলাকাবাসী

আগরতলা, ১৫ নভেম্বর: পুর্নবাসনের ব্যবস্থা না করে বুলডোজার চালিয়ে নিগমের তরফ থেকে বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে। এমনটাই অভিযোগ তুলে সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন বর্ডার গোলচক্করের এলাকাবাসীরা। তাঁদের দাবি, সরকারের তরফ থেকে পুর্নবাসনের ব্যবস্থা করা হোক।

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক এলাকাবাসী জানিয়েছেন, বর্ডার গোলচক্কর এলাকার রাস্তা প্রশস্ত করা হবে। এরজন্য সরকারের তরফ থেকে বর্ডার গোলচক্কর থেকে জয়পুর যাওয়ার রাস্তার পাশের বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছে। তাতে শতাধিক পরিবার আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, তাদের পুর্নবাসনের ব্যবস্থা না করেই বুলডোজার চালিয়ে উচ্ছেদ অভিযান করা হয়েছে। এই বাড়িঘর ছাড়া তাদের যাওয়ার কোনো জায়গায় নেই। ফলে, তারা পরিবারের সদস্যদের নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন। এরই প্রতিবাদে সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে পথ অবরোধে সামিল হয়েছেন তাঁরা। তাঁদের দাবি, সরকারের তরফ থেকে পুর্নবাসনের ব্যবস্থা করে দিতে হবে।

Releated Posts

প্রিপেইড বিদ্যুৎ রিচার্জ পরিষেবা বিপর্যস্ত, তেলিয়ামুড়ায় বিক্ষোভ-জাতীয় সড়ক অবরোধ, পুলিশি লাঠিচার্জে উত্তেজনা

তেলিয়ামুড়া, ৬ জুলাই: টানা তিন দিন ধরে প্রিপেইড বিদ্যুৎ রিচার্জ পরিষেবা অচল থাকায় তীব্র ক্ষোভে ফেটে পড়লেন তেলিয়ামুড়া মহকুমার…

ByByReshmi Debnath Jul 7, 2026

ড. মুখার্জী ছিলেন একজন মহান দেশপ্রেমিক প্রখ্যাত শিক্ষাবিদ, সংসদ সদস্য এবং দূরদর্শী রাষ্ট্রনায়ক: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ জুলাই: ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর জীবনাদর্শের চর্চা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সততা, কর্তব্যনিষ্ঠা, আত্মত্যাগ এবং দেশপ্রেমের শিক্ষায় শিক্ষিত…

ByByReshmi Debnath Jul 6, 2026

শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তীতে রক্তদান শিবির, সেবার আদর্শ অনুসরণের আহ্বান প্রতিমা ভৌমিকের

আগরতলা, ৬ জুলাই: ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে মানবিক উদ্যোগ হিসেবে রক্তদান শিবিরের আয়োজন করলেন প্রাক্তন কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

পানীয় জলের দাবিতে সাকাইবাড়িতে রাস্তা অবরোধ, জেলা কংগ্রেসের বিক্ষোভ

ধর্মনগর, ৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার সাকাইবাড়ি এলাকায় বিশুদ্ধ পানীয় জলের দাবিতে সোমবার রাস্তা অবরোধ করে বিক্ষোভে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top