News Flash

  • Home
  • দিনের খবর
  • লটারি দুর্নীতি কাণ্ডে দক্ষিণ কলকাতায় ইডি-র হানায় উদ্ধার টাকার পাহাড়
Image

লটারি দুর্নীতি কাণ্ডে দক্ষিণ কলকাতায় ইডি-র হানায় উদ্ধার টাকার পাহাড়

কলকাতা, ১৫ নভেম্বর(হি.স.): লটারি দুর্নীতি কাণ্ডে শহরজুড়ে অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার দক্ষিণ কলকাতার লেক মার্কেট এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, এখনও পর্যন্ত প্রায় ৩ কোটি টাকা উদ্ধার হয়েছে। টাকার সঠিক পরিমাণ জানতে জোর কদমে চলছে টাকা গোনার কাজ।

ইডি সূত্রে জানা গিয়েছে, লটারি দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকায় তল্লাশি চালানো শুরু হয়। লেক মার্কেট এবং মধ্যমগ্রামের মাইকেলনগর এলাকায় অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের পর শুক্রবার সকালে লেক মার্কেট এলাকার ওই ব্যবসায়ীর ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। টাকা গোনার মেশিন নিয়ে হাজির হন তদন্তকারী আধিকারিকরা।

তল্লাশির সময় ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ নগদ উদ্ধার হয়, যা দেখে চমকে ওঠেন তদন্তকারীরা। এখনও পর্যন্ত ব্যবসায়ীর নাম-পরিচয় প্রকাশ্যে আসেনি। তবে সূত্রের খবর, লটারি দুর্নীতি কাণ্ডে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলে সন্দেহ করছে ইডি।

ইডি-র এক আধিকারিক জানান, “লটারি দুর্নীতির তদন্তে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছি। ব্যবসায়ীর ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকার উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের সন্ধান করা হচ্ছে।”

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ওই এলাকায় বাস করছেন, তবে তার সম্পত্তি নিয়ে আগে কখনও প্রশ্ন ওঠেনি। ইডি-র তদন্তে লটারি দুর্নীতির আরও কিছু অজানা দিক সামনে আসার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। লটারি দুর্নীতি নিয়ে রাজ্যজুড়ে তৎপর ইডি-র এই অভিযান আরও কতদূর গড়ায় এবং কারা এর সঙ্গে জড়িত তা নিয়ে এখন নজর সবার।

Releated Posts

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026

ওয়াকফ সম্পত্তিতে অনিয়মের প্রমাণ জমা, সমাজবাদী পার্টির বিরুদ্ধে হুমকির অভিযোগ শাহাবুদ্দিন রাজভির

বেরেলি, ৩১ জুলাই (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top