News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই অভিযুক্তকে মুক্তির দাবিতে রাস্তা অবরোধ এলাকাবাসীর
Image

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই অভিযুক্তকে মুক্তির দাবিতে রাস্তা অবরোধ এলাকাবাসীর

খোয়াই, ১৫ নভেম্বর : ধর্ষণের অভিযোগে শাসকদলের দুই নেতাকে গ্রেপ্তার করার ঘটনায় এবারে প্রতিবাদে মাঠে নামলো এলাকাবাসী। ঘটনায় কমলপুর থেকে খোয়াই রাস্তা অবরোধ করে বসে এলাকাবাসী। তাদের দাবি ধর্ষণের অভিযোগে যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা নির্দোষ। তাই তাদের মুক্তির দাবিতে এদিন পথ অবরোধ করেন এলাকাবাসীরা।

এলাকাবাসীদের দাবি ওই মহিলা অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত রয়েছে বহুদিন ধরে। দীর্ঘদিন ধরেই তিনি এলাকায় এই ধরনের কাজ চালিয়ে যাচ্ছেন। ফলে এর বিরুদ্ধে যারাই প্রতিবাদ গড়ে তুলেছেন তাদেরকেই ফাঁসিয়ে দেওয়া হয়েছে। একইভাবে সুব্রত দাস এবং অজয় দাস এধরনের কাজ থেকে বিরত থাকতে হুশিয়ারি দেওয়ায় তাদেরকে এই মহিলা ফাঁসিয়ে দিয়েছে বলে দাবি এলাকাবাসীদের।

এদিকে অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। থানায় গিয়ে তাদের সমস্যা জানানোর পরামর্শ দিয়েছেন। যদিও পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে অবরোধের ফলে দুদিন থেকে প্রচুর যানবাহন আটকে পরে। হয়রানির শিকার হন যান চালক থেকে শুরু করে নিত্যযাত্রীরা।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top