News Flash

  • Home
  • দিনের খবর
  • শ্রীনগরে পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর
Image

শ্রীনগরে পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর

শ্রীনগর, ১৫ নভেম্বর (হি.স.) : শ্রীনগর জেলার টেংপোরা বাইপাসে বৃহস্পতিবার একটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই জনের । তাদের মৃত্যুতে শুক্রবার শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ।

বৃহস্পতিবার একটি গাড়ির দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয় এবং অন্য একজন গুরুতর আহত হয়েছেন। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, রাস্তাও ভালো হচ্ছে, গাড়ির গতিবেগও আগের থেকে দ্রুত হচ্ছে। ট্র্যাফিক নিয়ম আমাদের সুরক্ষিত রাখে। তবে যদি সেটা আমরা মেনে চলি।

ওমর আবদুল্লাহ বলেন, এই দুর্ঘটনার হৃদয়বিদারক দৃশ্য প্রকাশ্যে এসেছে। এই ধরনের দুর্ঘটনা ইতিমধ্যেই অনেক যুবকের প্রাণ কেড়ে নিয়েছে এবং তাদের পরিবারের উপর নেমে এসেছে শোকের ছায়া। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। প্রসঙ্গত, শ্রীনগরে গত কয়েকমাসে পথ দুর্ঘটনা বেড়েছে, তাতে একাধিক যুবক নিহত এবং বহুজন আহত হয়েছে।

Releated Posts

‘বীর গার্ডিয়ান’ মহড়ায় ভারত-জাপান বাহিনীর সমন্বয় ও পারস্পরিক বোঝাপড়া আরও বাড়বে: বায়ুসেনা

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় বায়ুসেনা (আইএএফ) এবং জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের (জেএএসডিএফ) মধ্যে যোধপুরে আয়োজিত ‘এক্সারসাইজ বীর…

ByByNews Desk Sep 5, 2026

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লুকানো নয়, নির্মূল করাই লক্ষ্য: মন্ত্রী অগ্নিমিত্রা পাল

কলকাতা, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা গোপন করা নয়, বরং রোগটি নির্মূল করাই পশ্চিমবঙ্গ সরকারের মূল লক্ষ্য…

ByByNews Desk Sep 5, 2026

৩ হাজার ড্রোনে আকাশে ফুটে উঠবে দুর্গার ছবি, বিশ্বমঞ্চে বাংলার দুর্গাপুজোকে তুলে ধরার উদ্যোগ

কলকাতা, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের দুর্গাপুজোকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে এবার কলকাতায় বড়সড় সাংস্কৃতিক আয়োজনের পরিকল্পনা করছে…

ByByNews Desk Sep 5, 2026

আপার অ্যানিকাটে পৌঁছল মাত্র ১,৫০০ কিউসেক কাবেরী জল, সেচ নিয়ে বাড়ছে উদ্বেগ

তিরুচি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): কাবেরী বদ্বীপের সেচের জন্য মেট্টুর বাঁধ থেকে ছাড়া জল তামিলনাড়ুর তিরুচি জেলার মুক্কোম্বুর আপার…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top