News Flash

  • Home
  • খেলা
  • ইংল্যান্ড টেস্ট সিরিজের জন্য নিউজিল্যান্ড স্কোয়াড থেকে বাদ পড়েছেন আজাজ প্যাটেল
Image

ইংল্যান্ড টেস্ট সিরিজের জন্য নিউজিল্যান্ড স্কোয়াড থেকে বাদ পড়েছেন আজাজ প্যাটেল

ওয়েলিংটন, ১৫ নভেম্বর (হি.স.) : ইংল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজের জন্য শুক্রবার যে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড তার থেকে আজাজ প্যাটেলকে বাদ দিয়েছেন নির্বাচকরা।

স্পিনার আজাজ প্যাটেল গত মাসে ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ১১ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে সিরিজে ক্লিন সুইপ করতে সাহায্য করেছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে আসন্ন টেস্ট সিরিজের জন্য ব্ল্যাক ক্যাপস স্কোয়াড থেকে তিনি বাদ পড়েছেন।

নির্বাচক স্যাম ওয়েলস বলেছেন, “প্যাটেলকে বাদ দেওয়া কঠিন ছিল তবে স্যান্টনারকে তার সাম্প্রতিক ফর্ম এবং অলরাউন্ড ক্ষমতার জন্য পছন্দ করা হয়েছে। তাছাড়া গ্লেন ফিলিপস আরেকটি স্পিন বিকল্প আছে।”

ক্রাইস্টচার্চে প্রথম টেস্ট ২৮-২ নভেম্বর। দ্বিতীয় টেস্ট ওয়েলিংটনে ৬-১০ ডিসেম্বর এবং তৃতীয় টেস্ট ১৪-১৮ ডিসেম্বর হ্যামিল্টনে।

নিউজিল্যান্ড স্কোয়াড : টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, উইল ও’রকে, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, নাথান স্মিথ, টিম সাউদি, কেন উইলিয়ামসন, উইল ইয়াং।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top