News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস থেকে ২৯০ বোতল এসকফ সিরাপ এবং গাঁজা উদ্ধার
Image

ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস থেকে ২৯০ বোতল এসকফ সিরাপ এবং গাঁজা উদ্ধার

আগরতলা, ১৫ নভেম্বর : আগরতলা রেল স্টেশনে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস থেকে ২৯০ বোতল এসকফ কফসিরাপ এবং বেশ কিছু গাঁজা উদ্ধার হয়েছে। রেল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা রেল স্টেশনের ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে গোপনকক্ষে লুকিয়ে রাখা প্রচুর পরিমাণ এসকফ সিরাপ এবং গাঁজা উদ্ধার করেছে।

জেল পুলিশের জনৈক অফিসার জানিয়েছেন তাদের কাছে গোয়েন্দা সূত্রে খবর আসে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস করে নেশাজাতীয় কফসিরাপ নিয়ে আসা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে বুধবার রাতে আগরতলা রেল স্টেশনে রাত দুইটা নাগাদ পৌঁছলে সব কটি পয়েন্টে সাদা পোশাকে পুলিশ নজরদারী বজায় রাখে। কিন্তু নেশা সামগ্রী সহ কাউকে আটক করা যায়নি। বৃহস্পতিবার ট্রেনে তল্লাশি চালিয়ে গোপন কক্ষে লুকিয়ে রাখা ২৯০ বোতল এস্কফ কফসিরাপ এবং বেশ কিছু পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে। ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

Releated Posts

দুই মাসের বেতন বন্ধ, রাস্তায় নামলেন শিক্ষকরা, সোনামুড়ায় বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন

আগরতলা, ৩০ এপ্রিল: টানা দুই মাস বেতন না পেয়ে চরম আর্থিক সংকটে পড়ে রাস্তায় নামতে বাধ্য হলেন এসপিকিউইএম…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ, থানায় লিখিত মামলা দায়ের নির্যাতিতা গৃহবধূর

আগরতলা, ৩০ এপ্রিল: স্বামীর বিরুদ্ধে পণের দাবিতে দীর্ঘদিনের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে থানায় লিখিত মামলা দায়ের…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

কালবৈশাখীর বৃষ্টিতে বড়কাঁঠালে ভেঙে গেল কৃষকের ৭ কানি ধান জমি, এলাকা পরিদর্শনে রাষ্ট্রমন্ত্রী

আগরতলা, কালবৈশাখীর ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সিমনা বিধানসভার বড়কাঁঠাল এলাকার কৃষকরা। টানা বৃষ্টির জেরে এলাকার প্রায় ৭…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

ধর্মনগরে পুলিশের বড় সাফল্য: ৯টি চোরাই বাইক উদ্ধার, গ্রেফতার মাস্টারমাইন্ড

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩০ এপ্রিল :বাইক চুরি মামলার তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। একটি নির্দিষ্ট…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top