News Flash

  • Home
  • দিনের খবর
  • ইন্ডি জোটের কাজ বিভাজন, বিজেপি ঐক্যবদ্ধ করে : শিবরাজ চৌহান 
Image

ইন্ডি জোটের কাজ বিভাজন, বিজেপি ঐক্যবদ্ধ করে : শিবরাজ চৌহান 

সেহোর, ১৩ নভেম্বর (হি.স.): কংগ্রেস ও ইন্ডি জোটের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। কটাক্ষের সুরে বুধবার শিবরাজ চৌহান বলেছেন, ইন্ডি জোটের কাজ বিভাজন করা, কিন্তু বিজেপি মানুষকে ঐক্যবদ্ধ করে। বুধবার বুধনি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সস্ত্রীক ভোট দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। ভোট দেওয়ার আগে পূজার্চনাও করেছেন তিনি।

পরে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, “গণতন্ত্রে ভোট দেওয়া চূড়ান্ত কর্তব্য, আমি সবাইকে অবশ্যই ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি। এই এলাকা, এই পরিবার বিজেপির, জনগণের বিশ্বাস আছে বিজেপি, প্রধানমন্ত্রী মোদীর প্রতি। রমাকান্ত ভার্গব এখানে রেকর্ড ভোটে জয়ী হবেন। ঝাড়খণ্ডে প্রথম পর্যায়ের ভোটগ্রহণ চলছে, লোকজন বিজেপি, এনডিএ-কে ভোট দিতে বেরিয়েছেন। জেএমএম-কংগ্রেস জোট খারাপভাবে হেরে যাবে, আমরা দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতব। আমরা বিভাজনে বিশ্বাস করি না, অন্যান্য দল, ইন্ডি জোট বিভাজনের জন্য কাজ করছে। বিজেপি ঐক্যবদ্ধ হওয়ার জন্য কাজ করে।”

Releated Posts

‘বীর গার্ডিয়ান’ মহড়ায় ভারত-জাপান বাহিনীর সমন্বয় ও পারস্পরিক বোঝাপড়া আরও বাড়বে: বায়ুসেনা

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় বায়ুসেনা (আইএএফ) এবং জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের (জেএএসডিএফ) মধ্যে যোধপুরে আয়োজিত ‘এক্সারসাইজ বীর…

ByByNews Desk Sep 5, 2026

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লুকানো নয়, নির্মূল করাই লক্ষ্য: মন্ত্রী অগ্নিমিত্রা পাল

কলকাতা, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা গোপন করা নয়, বরং রোগটি নির্মূল করাই পশ্চিমবঙ্গ সরকারের মূল লক্ষ্য…

ByByNews Desk Sep 5, 2026

৩ হাজার ড্রোনে আকাশে ফুটে উঠবে দুর্গার ছবি, বিশ্বমঞ্চে বাংলার দুর্গাপুজোকে তুলে ধরার উদ্যোগ

কলকাতা, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের দুর্গাপুজোকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে এবার কলকাতায় বড়সড় সাংস্কৃতিক আয়োজনের পরিকল্পনা করছে…

ByByNews Desk Sep 5, 2026

আপার অ্যানিকাটে পৌঁছল মাত্র ১,৫০০ কিউসেক কাবেরী জল, সেচ নিয়ে বাড়ছে উদ্বেগ

তিরুচি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): কাবেরী বদ্বীপের সেচের জন্য মেট্টুর বাঁধ থেকে ছাড়া জল তামিলনাড়ুর তিরুচি জেলার মুক্কোম্বুর আপার…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top