News Flash

  • Home
  • প্রধান খবর
  • দ্বারভাঙ্গা এইমস নির্মাণ বিহারের স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনবে : প্রধানমন্ত্রী 
Image

দ্বারভাঙ্গা এইমস নির্মাণ বিহারের স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনবে : প্রধানমন্ত্রী 

দারভাঙ্গা, ১৩ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার বিহারের বিহারের প্রায় ১২ হাজার কোটি টাকা মূল্যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এর মধ্যে রয়েছে দারভাঙ্গা এইমসও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বলেছেন, দ্বারভাঙ্গা এইমস নির্মাণ বিহারের স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনবে। দারভাঙ্গা এইমস মিথিলা, কোসি এবং তিরহুত অঞ্চল, পশ্চিমবঙ্গ এবং আশেপাশের অনেক এলাকার জনগণকে সুবিধা প্রদান করবে। নেপাল থেকে আগত রোগীরাও এই এইমস হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন। এইমস এখানে অনেক কর্মসংস্থান এবং আত্ম-কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।

প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেছেন, “আয়ুষ্মান ভারত যোজনা-তে দেশের প্রায় চার কোটি মানুষের চিকিৎসা করা হয়েছে। যদি আয়ুষ্মান ভারত প্রকল্প না থাকত, তবে এর মধ্যে বেশিরভাগ মানুষই হাসপাতালে ভর্তি হতে পারতেন না। আমি খুশি যে এনডিএ সরকারের পরিকল্পনায় তাদের জীবনের একটি বড় উদ্বেগ দূর হয়েছে। আয়ুষ্মান যোজনার মাধ্যমে কোটি কোটি পরিবার প্রায় ১.২৫ লক্ষ কোটি টাকা বাঁচিয়েছে।” প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমাদের সরকার দেশে স্বাস্থ্যের বিষয়ে সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে। প্রথম লক্ষ্য, রোগ প্রতিরোধ। দ্বিতীয়ত, সঠিকভাবে রোগ নির্ণয় করা। তৃতীয়ত, মানুষ যেন বিনামূল্যে ও সস্তা চিকিৎসা পায়, তারা যেন সাশ্রয়ী মূল্যের ওষুধ পায়। চতুর্থত, ছোট শহরেও সর্বোত্তম চিকিৎসা সুবিধা প্রদান করা এবং দেশে চিকিৎসকের ঘাটতি দূর করা। এবং পঞ্চমত, স্বাস্থ্য সেবা প্রযুক্তির সম্প্রসারণ করা।

Releated Posts

‘মন কি বাত’-এ মেঘালয়ের জীবন্ত শিকড়ের সেতুর প্রশংসা প্রধানমন্ত্রীর, ইউনেস্কো স্বীকৃতির প্রচেষ্টার কথা উল্লেখ

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): মেঘালয়ের বিখ্যাত জীবন্ত শিকড়ের সেতু-কে মানুষ ও প্রকৃতির সহাবস্থানের এক অনন্য নিদর্শন বলে উল্লেখ…

ByByNews Desk Jun 28, 2026

‘মন কি বাত’-এ এআই উদ্ভাবনের সঙ্গে ঐতিহ্যের সমন্বয়ের বার্তা, নালন্দা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উদ্যোগের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং প্রযুক্তির দ্রুত অগ্রগতির যুগে উদ্ভাবনের পাশাপাশি ভারতের প্রাচীন ঐতিহ্য ও…

ByByNews Desk Jun 28, 2026

‘মন কি বাত’-এ সামাজিক সুরক্ষা প্রকল্পের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী, বিমা প্রকল্পে কোটি কোটি পরিবার পাচ্ছে আর্থিক সুরক্ষা

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে দেশের কোটি কোটি পরিবারকে আর্থিক নিরাপত্তার ‘সুরক্ষাকবচ’ দেওয়া…

ByByNews Desk Jun 28, 2026

সেশেলসের সর্বোচ্চ সম্মান ‘গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন’ পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভিক্টোরিয়া, ২৮ জুন (আইএএনএস): পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নে নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ সেশেলসের সর্বোচ্চ সম্মান ‘গার্ডিয়ান অব দ্য ব্লু…

ByByNews Desk Jun 28, 2026
Scroll to Top