News Flash

  • Home
  • দিনের খবর
  • সৌদির বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক জয়শঙ্করের, নানা বিষয়ে ফলপ্রসূ চর্চা 
Image

সৌদির বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক জয়শঙ্করের, নানা বিষয়ে ফলপ্রসূ চর্চা 

নয়াদিল্লি, ১৩ নভেম্বর (হি.স.): বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বুধবার নতুন দিল্লিতে সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফায়জাল বিন ফারহান আল সৌদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। গতকাল সৌদি আরবের বিদেশ মন্ত্রী দু’দিনের সফরে ভারতে এসেছেন। বুধবারের এই বৈঠকের পর জয়শঙ্কর নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “দিল্লিতে আমাদের কৌশলগত অংশীদারি পরিষদের অধীনে রাজনৈতিক, নিরাপত্তা, সামাজিক ও সাংস্কৃতিক সহযোগিতা সংক্রান্ত কমিটির দ্বিতীয় বৈঠকে সৌদি আরবের বিদেশমন্ত্রী ফায়জাল বিন ফারহান আল সৌদের সঙ্গে সহ-সভাপতি হতে পেরে আনন্দিত।”

এস জয়শঙ্কর আরও জানান, “প্রতিরক্ষা অংশীদারিত্ব, নিরাপত্তা সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, সংস্কৃতি, পর্যটন ও যুব বিনিময় এবং আমাদের জনগণের মধ্যে সংযোগ-সহ বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু, বিশেষ করে পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে আমাদের যৌথ প্রচেষ্টা নিয়েও মত বিনিময় করেছি।”

Releated Posts

‘বীর গার্ডিয়ান’ মহড়ায় ভারত-জাপান বাহিনীর সমন্বয় ও পারস্পরিক বোঝাপড়া আরও বাড়বে: বায়ুসেনা

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় বায়ুসেনা (আইএএফ) এবং জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের (জেএএসডিএফ) মধ্যে যোধপুরে আয়োজিত ‘এক্সারসাইজ বীর…

ByByNews Desk Sep 5, 2026

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লুকানো নয়, নির্মূল করাই লক্ষ্য: মন্ত্রী অগ্নিমিত্রা পাল

কলকাতা, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা গোপন করা নয়, বরং রোগটি নির্মূল করাই পশ্চিমবঙ্গ সরকারের মূল লক্ষ্য…

ByByNews Desk Sep 5, 2026

৩ হাজার ড্রোনে আকাশে ফুটে উঠবে দুর্গার ছবি, বিশ্বমঞ্চে বাংলার দুর্গাপুজোকে তুলে ধরার উদ্যোগ

কলকাতা, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের দুর্গাপুজোকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে এবার কলকাতায় বড়সড় সাংস্কৃতিক আয়োজনের পরিকল্পনা করছে…

ByByNews Desk Sep 5, 2026

আপার অ্যানিকাটে পৌঁছল মাত্র ১,৫০০ কিউসেক কাবেরী জল, সেচ নিয়ে বাড়ছে উদ্বেগ

তিরুচি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): কাবেরী বদ্বীপের সেচের জন্য মেট্টুর বাঁধ থেকে ছাড়া জল তামিলনাড়ুর তিরুচি জেলার মুক্কোম্বুর আপার…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top