News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২৯ জানুয়ারি থেকে ৩৫তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা শুরু
Image

২৯ জানুয়ারি থেকে ৩৫তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা শুরু

আগরতলা, ১২ নভেম্বর: রাজ্যে ৩৫তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা আগামী ২৯ জানুয়ারি, ২০২৫ থেকে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হবে। ১৫ দিনব্যাপী এই মেলা চলবে ১২ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত। আজ সচিবালয়ের ২নং সভাকক্ষে শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত ৩৫তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলার প্রথম প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

সভায় শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা ৩৫তম শিল্প ও বাণিজ্য মেলা সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। মেলায় নতুনত্ব আনার পাশাপাশি সবার সমন্বয়ে মেলাকে আরও আকর্ষণীয় করার উপর তিনি গুরুত্বারোপ করেন। সভায় শিল্প ও বাণিজ্য দপ্তরেরে অধিকর্তা বিশ্বশ্রী বি ৩৫-তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলাকে সফল করতে দপ্তরের প্রাক-প্রস্তুতি এবং গৃহীত ব্যবস্থাদি সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন। 

অধিকর্তা জানান, মেলায় সার্ভিস সেক্টর বিশেষ করে তথ্য ও প্রযুক্তি, পর্যটন, আতিথেয়তা, লজিস্টিক ইত্যাদি ক্ষেত্রগুলির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি রাজ্যের রাবার, ব্যাম্বু ক্ষেত্রগুলিকেও মেলায় তুলে ধরা হবে। মেলায় ফুড কোর্ট, থিম প্যাভিলিয়নেরও ব্যবস্থা থাকবে। পাশাপাশি তথ্য ও সংস্কৃতি দপ্তরের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।

সভায় পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য্য সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন। 

সভায় ৩৫তম শিল্প ও বাণিজ্য মেলা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে পরিচালন কমিটি, কার্যকরী কমিটি সহ বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top