News Flash

Image

ট্রাফিক ও পুরনিগমের যৌথ উচ্ছেদ অভিযান

আগরতলা, ১২ নভেম্বর: রাস্তার দুইপাশে সরকারি জায়গায় অবৈধভাব গড়ে তোলা দোকানপাট সরিয়ে দিয়েছে আগরতলা পুর নিগম এবং ট্রাফিক দপ্তর। আজ সকালে পোস্ট চৌমুহনী থেকে নেতাজি চৌমুহনী ও মহারাজগঞ্জ বাজারের রাস্তায় জবরদখলে থাকা দোকানগুলি সরিয়ে দেওয়া হয়েছে। ট্রাফিক পুলিশের এক আধিকারিকের দাবি, আগরতলা শহরকে যানজটমুক্ত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।আগামী দিনেও এই অভিযান জারি থাকবে বলে জানান তিনি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাফিক পুলিশের এক আধিকারিক বলেন, ট্রাফিক দপ্তর ও আগরতল পুর নিগমের যৌথ উদ্যোগে শহরে অভিযান চালিয়ে যাচ্ছে। যাতে করে জনসাধারণের আসা-যাওয়ার ক্ষেত্রে কোন রকম অসুবিধা না হয়। পাশাপাশি,  ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে পুর নিগম এবং ট্রাফিক দপ্তরের কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। 

এদিন তিনি আরও বলেন, আজ বেআইনিভাবে পার্কিং করে রাখা গাড়ী ও বাইকে জরিমানার নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে। আগামী সাতদিন এরকম অভিযান জারি থাকবে বলে জানান তিনি। 

Releated Posts

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top