News Flash

  • Home
  • খেলা
  • গুরবাজ-ওমরজাইয়ের ব্যাটিং নৈপুণ্যে সিরিজে পর্যুদস্ত বাংলাদেশ
Image

গুরবাজ-ওমরজাইয়ের ব্যাটিং নৈপুণ্যে সিরিজে পর্যুদস্ত বাংলাদেশ

দুবাই, ১২ নভেম্বর (হি.স.) : গুরবাজ ও ওমরজাইয়ের ব্যাটিং নৈপুণ্যে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পর্যুদস্ত হলো বাংলাদেশ। সেই সঙ্গে সিরিজও ২-১ এ জিতে নিলো আফগানিস্তান।

সিরিজ নির্ধারণী ম্যাচে সোমবার রাতের ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারাল আফগানিস্তান। ২৪৫ রান তাড়া করতে নেমে ১০ বল হাতে রেখেই জয় নিশ্চিত করল হাশমতউল্লাহর দল।

এক সময় ৮৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটেই ছিল আফগানিস্তান। সেই জায়গা থেকে জুটি গড়ে তোলেন গুরবাজ ও ওমরজাই। দুজনের ১০০ রানের জুটিতেই ম্যাচ থেকে হারিয়ে যায় বাংলাদেশ। ১০১ রান করে গুরবাজ আউট হন আর ৭০ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ওমরজাই। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন নাহিদ রানা ও মোস্তাফিজ।

টস জিতে আগে ব্যাট করে মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজের নৈপুণ্যে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৪ রান করেছিল বাংলাদেশ।

এই দুইজন মিলে গড়েন ১৪৫ রানের জুটি। ৬৬ রান করেন মিরাজ। দুই রানের আক্ষেপ নিয়ে ইনিংসের শেষ বলে রান আউট হন মাহমুদউল্লাহ ৯৮ রান করে।

আফগানিস্তানের হয়ে ৩৭ রানে ৪ উইকেট পেয়েছেন আজমতউল্লাহ ওমরজাই। একটি করে উইকেট পেয়েছেন রশিদ খান এবং মোহাম্মদ নবি।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top