News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দেশের উন্নয়নে বিদ্যুতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে
Image

দেশের উন্নয়নে বিদ্যুতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে

আগরতলা, ১২ নভেম্বর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ সূর্যমনিনগরের পশ্চিম নোয়াগাও-এ এনইআর-২ ট্রান্সমিশন লিমিটেডের ৪০০/১৩২ কেভি সূর্যমনিনগর সাব স্টেশন পরিদর্শন করেন। আজ সকালে রাজ্যপাল সেখানে গিয়ে পৌঁছালে এনইআর-২ ট্রান্সমিশন লিমিটেডের জোনাল হেড সন্দীপ চৌধুরী রাজ্যপালকে স্বাগত জানান।

সাব স্টেশনের আধিকারিকগণ ৪০০/১৩২ কেভি সূর্যমনিনগর সাব স্টেশন থেকে বর্হিরাজ্যে বিদ্যুৎ পাঠানো এবং প্রয়োজনে বর্হিরাজ্য থেকে বিদ্যুৎ আনা ও বিভিন্ন জায়গায় বিদ্যুৎ পৌঁছে দেওয়ার বিষয়ে রাজ্যপালকে বিস্তারিত অবহিত করেন। সাব স্টেশন পরিদর্শনের পর সংবাদমাধ্যমকে রাজ্যপাল জানান, দেশের উন্নয়নে বিদ্যুতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিদ্যুৎ ব্যবহার প্রমাণ করে দেশ এগিয়ে যাচ্ছে কিনা। রাজ্যপালের সফরের সময় সাব স্টেশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ঋত্বিক নন্দী, নিরাপত্তা আধিকারিক অলক সিং, সংস্থার এডমিন উত্তম নাথ প্রমুখ উপস্থিত ছিলেন। রাজভবন থেকে আজ এই সংবাদ জানানো হয়েছে।

Releated Posts

পানীয় জল ও বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ, তীব্র ভোগান্তিতে সাধারণ মানুষ

কৈলাসহর, ৩০ এপ্রিল: পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবার দাবিতে কৈলাসহরের সোনামাড়া এলাকায় আগরতলা-কৈলাসহর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

দুই মাসের বেতন বন্ধ, রাস্তায় নামলেন শিক্ষকরা, সোনামুড়ায় বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন

আগরতলা, ৩০ এপ্রিল: টানা দুই মাস বেতন না পেয়ে চরম আর্থিক সংকটে পড়ে রাস্তায় নামতে বাধ্য হলেন এসপিকিউইএম…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ, থানায় লিখিত মামলা দায়ের নির্যাতিতা গৃহবধূর

আগরতলা, ৩০ এপ্রিল: স্বামীর বিরুদ্ধে পণের দাবিতে দীর্ঘদিনের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে থানায় লিখিত মামলা দায়ের…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

কালবৈশাখীর বৃষ্টিতে বড়কাঁঠালে ভেঙে গেল কৃষকের ৭ কানি ধান জমি, এলাকা পরিদর্শনে রাষ্ট্রমন্ত্রী

আগরতলা, কালবৈশাখীর ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সিমনা বিধানসভার বড়কাঁঠাল এলাকার কৃষকরা। টানা বৃষ্টির জেরে এলাকার প্রায় ৭…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top