News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ ক্ষুব্ধ জনতার
Image

রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ ক্ষুব্ধ জনতার

আগরতলা, ১২ নভেম্বর : মঙ্গলবার সকাল  থেকে যতনবাড়ি থেকে করবুক যাতায়াতের প্রধান সড়কে অবরোধ করেন স্থানীয় ক্ষুব্ধ জনতা।  মঙ্গলবার সকাল সাতটা থেকে যতনবাড়ি থেকে করবুক যাতায়াতের প্রধান সড়কের  করবুক পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অবরোধ করেন স্থানীয় ক্ষুব্ধ জনতা। করবুক পেট্রোল পাম্প সংলগ্ন প্রধান সড়কে পথ অবরোধের ফলে রাস্তার দুই ধারে আটকে পড়ে বহু যানবাহন।

করবুক নবজয়পাড়া থেকে সেম্বুয়া হয়ে চেলাগাঙ পর্যন্ত দীর্ঘ ছয় কিলোমিটার বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ সংগঠিত করা হয়। অবিলম্বে রাস্তা সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। অবরোধের খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা অবরোধস্থলে ছুটে আসেন। অবরোধকারীদের সঙ্গে তারা আলোচনায় মিলিত হন। দাবি অনুযায়ী শীঘ্রই রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হবে বলে প্রশাসনের তরফ থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়। সেই প্রতিশ্রুতির ভিত্তিতে তারা অবরোধ প্রত্যাহার করে নেন। প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না হলে তারা পুনরায় আন্দোলনে শামিল হবেন বলে জানিয়েছেন।

Releated Posts

দুই মাসের বেতন বন্ধ, রাস্তায় নামলেন শিক্ষকরা, সোনামুড়ায় বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন

আগরতলা, ৩০ এপ্রিল: টানা দুই মাস বেতন না পেয়ে চরম আর্থিক সংকটে পড়ে রাস্তায় নামতে বাধ্য হলেন এসপিকিউইএম…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ, থানায় লিখিত মামলা দায়ের নির্যাতিতা গৃহবধূর

আগরতলা, ৩০ এপ্রিল: স্বামীর বিরুদ্ধে পণের দাবিতে দীর্ঘদিনের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে থানায় লিখিত মামলা দায়ের…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

কালবৈশাখীর বৃষ্টিতে বড়কাঁঠালে ভেঙে গেল কৃষকের ৭ কানি ধান জমি, এলাকা পরিদর্শনে রাষ্ট্রমন্ত্রী

আগরতলা, কালবৈশাখীর ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সিমনা বিধানসভার বড়কাঁঠাল এলাকার কৃষকরা। টানা বৃষ্টির জেরে এলাকার প্রায় ৭…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

ধর্মনগরে পুলিশের বড় সাফল্য: ৯টি চোরাই বাইক উদ্ধার, গ্রেফতার মাস্টারমাইন্ড

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩০ এপ্রিল :বাইক চুরি মামলার তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। একটি নির্দিষ্ট…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top