News Flash

  • Home
  • দেশ
  • বায়ুদূষণে নাজেহাল অবস্থা দিল্লিতে, যমুনার জল দূষিতই
Image

বায়ুদূষণে নাজেহাল অবস্থা দিল্লিতে, যমুনার জল দূষিতই

নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.): শীতের এখনও সেভাবে দেখা মেলেনি দিল্লিতে, তবে দূষণ অনেক আগে থেকেই এসে গিয়েছে। মাত্রাতিরিক্ত বায়ুদূষণে নাজেহাল অবস্থা রাজধানী দিল্লিতে। শুধুমাত্র দিল্লি নয়, দূষণের কবলে উত্তর প্রদেশের নয়ডা, হরিয়ানার গুরুগ্রামও। বাণিজ্যনগরী মুম্বইয়ের বাতাসও দূষিত। মঙ্গলবারও দিল্লিতে বাতাসের গুণগত মান কোথাও মন্দ আবার কোথাও ভয়ানক পর্যায়ে থাকল। দিল্লির ইন্ডিয়া গেট, অক্ষরধাম, কর্তব্যপথ প্রভৃতি এলাকায় এদিন সকালে ধোঁয়াশার চাদরে ঢেকে যায়।

দিল্লিতে যমুনা নদীতে এখনও ভাসছে বিষাক্ত সাদা ফেনা। মঙ্গলবার সকালে দিল্লির কালিন্দী কুঞ্জে যমুনার জলে বিষাক্ত সাদা ফেনা ভেসে বেড়াতে দেখা যায়। সাদা ফেনায় কার্যত ঢেকে গিয়েছে যমুনা। যেন মেঘ নেমে এসেছে নদীবক্ষে। নদী পরিষ্কারের জন্য একটি পৃথক দলও গঠন করেছে দিল্লি জল বোর্ড। তাও যে কে সেই!

Releated Posts

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর নিহত সহযোগীর মা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top