News Flash

  • Home
  • দিনের খবর
  • আতশবাজির ওপর নিষেধাজ্ঞা আরোপে গুরুত্ব দেয়নি দিল্লি পুলিশ, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 
Image

আতশবাজির ওপর নিষেধাজ্ঞা আরোপে গুরুত্ব দেয়নি দিল্লি পুলিশ, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

নয়াদিল্লি, ১১ নভেম্বর (হি.স.): বায়ুদূষণ মামলায় সোমবার দিল্লি পুলিশকে রীতিমতো ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। সোমবার বায়ুদূষণ মামলার শুনানিতে শীর্ষ আদালত বলেছে, আতশবাজির ওপর নিষেধাজ্ঞা আরোপের নির্দেশকে দিল্লি পুলিশ গুরুত্বের সঙ্গে নেয়নি। সুপ্রিম কোর্ট দিল্লির পুলিশ কমিশনারকে অবিলম্বে আতশবাজির নিষেধাজ্ঞার বিষয়ে সর্বোচ্চ আদালতের আদেশ সম্পর্কে সমস্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহিত করার জন্য পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি নিশ্চিত করতে বলা হয়েছে, কোনও লাইসেন্সধারী আতশবাজি বিক্রি অথবা উৎপাদন না করে।

সুপ্রিম কোর্ট এদিন দিল্লি পুলিশ কমিশনারকে আতশবাজির উপর নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য একটি বিশেষ সেল গঠন করার নির্দেশ দিয়েছে। শীর্ষ আদালত আরও নির্দেশ দেয়, দিল্লি পুলিশ কমিশনারকে আতশবাজির নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য তাঁদের নেওয়া পদক্ষেপগুলি রেকর্ড করে একটি ব্যক্তিগত হলফনামা দাখিল করতে।

Releated Posts

জোরপূর্বক ধর্মান্তর ও ‘লাভ জিহাদ’ রুখতে কড়া আইন আনবে পশ্চিমবঙ্গ সরকার: মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৬ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গে জোরপূর্বক ধর্মান্তর, ‘লাভ জিহাদ’ এবং ‘ল্যান্ড জিহাদ’ রোধে শীঘ্রই কঠোর আইন আনা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদক পাচারের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি, জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

অমরাবতী, ২৬ জুন (আইএএনএস): আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু বলেছেন,…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ম শিথিল করল কেন্দ্র, কমল মান্যতার বোঝা

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ন্ত্রক জটিলতা কমাতে এবং ব্যবসা পরিচালনা আরও সহজ করতে খাদ্য নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

পশ্চিমবঙ্গ-উত্তরপূর্বে আইএমকে-কে সক্রিয় করার চেষ্টা জেএমবির, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতে জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফিলা (আইএমকে)-কে ফের সক্রিয় করার চেষ্টা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top