নয়াদিল্লি, ১১ নভেম্বর (হি.স.): যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত জেডিএস নেতা প্রজ্বল রেভান্নাকে জামিন দিল না সুপ্রিম কোর্ট। বিচারপতি বেলা এম ত্রিবেদীর নেতৃত্বাধীন বেঞ্চ রেভান্নার জামিনের আবেদন খারিজ করেছে। প্রসঙ্গত, ২১ অক্টোবর হাইকোর্ট রেভান্নার জামিন নামঞ্জুর করে। হাইকোর্টের আদেশকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিলেন রেভান্না।
উল্লেখ্য, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি রেভান্নার বিরুদ্ধে ধর্ষণের মামলা এবং যৌন হয়রানির ভিডিও রেকর্ড করার মামলা রয়েছে। একাধিক মহিলা তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থা এবং সেই ঘটনার ভিডিও বানানোর অভিযোগ জানানোর পরেই এই মামলা গুলি দায়ের করা হয়।


















