News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে ব্যবসার পাশাপাশি রক্তদানের মত সামাজিক কাজে এগিয়ে আসার আহ্বান মেয়রের
Image

ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে ব্যবসার পাশাপাশি রক্তদানের মত সামাজিক কাজে এগিয়ে আসার আহ্বান মেয়রের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর:
সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে রক্তদান শিবিরের আয়োজন করে ইন্দ্রনগরস্থিত জুয়েল এন্টারপ্রাইজ। এই দিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, মেয়র ইন কাউন্সিল হিরালাল দেবনাথ, কর্পোরেটর প্রদীপ চন্দ। ইন্দ্রনগরের জুয়েল এন্টারপ্রাইজ এর উদ্যোগে রবিবার রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। রক্তদান শিবিরের উদ্বোধন করে মেয়র বলেন ব্যবসা-বাণিজ্য করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিতেই ইন্দ্রনগর এর জুয়েল এন্টারপ্রাইজ রক্তদান শিবিরের মত মহতি কাজে ব্রতী হয়েছে। রক্তদান শিবিরের আয়োজন করায় জুয়েল এর এন্টারপ্রাইজ কর্তৃপক্ষ ও রক্তদাতা তাদের ধন্যবাদ জানিয়েছেন মেয়র। তিনি বলেন এ ধরনের কর্মসূচি রুপায়নের মধ্য দিয়ে সমাজের প্রতি দায়বদ্ধতার পরিচয় মিলে। অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানসমূহ সকলকে সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে রক্তদান শিবিরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মেয়র।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top