কোয়েটা, ৯ নভেম্বর (হি.স.): পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে কোয়েটা রেল স্টেশনের কাছে বিস্ফোরণে মৃত্যু হয়েছে ২১ জনের। এছাড়াও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। শনিবার সকালে কোয়েটা স্টেশনের কাছে জোরালো শব্দে বোমা বিস্ফোরণ হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, জাফর এক্সপ্রেস ট্রেন প্ল্যাটফর্মে আসার ঠিক আগে রেলওয়ে স্টেশনের বুকিং অফিসে বিস্ফোরণ হয়। স্টেশনের স্বাভাবিক ভিড়ের কারণে হতাহতের সংখ্যা এত বেশি। রেল আধিকারিকরা জানিয়েছেন, জাফর এক্সপ্রেস সকাল ৯টা নাগাদ পেশোয়ারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। বিস্ফোরণের সময় ট্রেনটি তখনও প্ল্যাটফর্মে আসেনি।

পাকিস্তানের কোয়েটা স্টেশনের কাছে বিস্ফোরণে মৃত ২১, আহত ৩০ জন
Releated Posts
চীনা হ্যাকারদের বড়সড় সাইবার হামলার ঝুঁকিতে ইউরোপের সৌরবিদ্যুৎ পরিকাঠামো, রিপোর্টে সতর্কবার্তা
নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : ইউরোপের বিশাল সৌরবিদ্যুৎ পরিকাঠামো চীনা হ্যাকারদের সম্ভাব্য সাইবার হামলার মুখে গুরুতর ঝুঁকিতে রয়েছে…
ভিয়েতনামে ভারতীয় পর্যটকবাহী স্পিডবোট উল্টে মর্মান্তিক দুর্ঘটনা, অন্তত ১৫ জনের মৃত্যু
হ্যানয়, ১১ জুলাই (আইএএনএস) : ভিয়েতনামের ফু কুয়ক দ্বীপের কাছে ভারতীয় পর্যটকদের নিয়ে যাওয়া একটি স্পিডবোট উল্টে যাওয়ার…
বিশ্বে দুধ উৎপাদনে প্রথম, মোবাইল উৎপাদনে দ্বিতীয়, অটোমোবাইল বাজারে তৃতীয় ভারত: নিউজিল্যান্ডে প্রধানমন্ত্রী মোদি
অকল্যান্ড, ১১ জুলাই (আইএএনএস): বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ, দ্বিতীয় বৃহত্তম মোবাইল উৎপাদনকারী ও টেলিকম বাজার এবং তৃতীয়…
ভারত এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তিকেন্দ্র: নিউজিল্যান্ডের সাংসদ ফিল টুইফোর্ড
অকল্যান্ড/নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারত বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ উদীয়মান শক্তি এবং এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তিকেন্দ্রে পরিণত…


















