News Flash

  • Home
  • খেলা
  • নয় নম্বরে নেমে দারুণ ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে জিতিয়ে দিলেন কামিন্স
Image

নয় নম্বরে নেমে দারুণ ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে জিতিয়ে দিলেন কামিন্স

মেলবোর্ন, ৪ নভেম্বর(হি.স.) : তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সোমবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ২ উইকেটে জয় পেল অস্ট্রেলিয়া । ২০৪ রান তাড়া করতে নেমে ৩৩.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। ৩১ বলে ৩২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে অপরাজিত ছিলেন কামিন্স। পাকিস্তানের পক্ষে হারিস রউফ ৩ আর শাহিন শাহ আফ্রিদি ২ উইকেট নেন।

টস হেরে ব্যাট করতে নেমে ৪৬.৪ ওভারে ২০৩ রানে অলআউট হয় পাকিস্তান। উল্লেখযোগ্য ইনিংস বলতে বাবার আজমের ৩৭ আর রিজওয়ানের করা ৪৪ রান। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংসটি ছিল বোলার নাসিমের। শেষদিকে ৩৯ বলে ৪ ছক্কা ও ১ চারের মারে তিনি ৪০ রান না করলে দল ২০০ রান পার করতে পারতো না।

রান তাড়ায় নেমে স্বাগতিকরা ৫ উইকেট হারিয়ে করে ২০৪ রান। অস্ট্রেলিয়ার হয়ে উল্লেখযোগ্য রান করেন স্মিথ ৪৬ বলে ৬ চারের মারে ৪৪ রান করে আউট হন। ৪২ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪৯ রান করে আউট হন ইংলিস। আর ৩১ বলে ৩২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে অপরাজিত ছিলেন কামিন্স।

অজিদের হয়ে ৩৩ রান খরচায় ৩ উইকেট তুলে নেন মিচেল স্টার্ক। ২টি করে উইকেট নেন প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top