News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অনুপ্রবেশের দায়ে গ্রেফতার এক বাংলাদেশী নাগরিক
Image

অনুপ্রবেশের দায়ে গ্রেফতার এক বাংলাদেশী নাগরিক

বিশালগড়, ৪ নভেম্বর : ফের অনুপ্রবেশের দায়ে এক বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করেছে বিএসএফ। তার নাম জসিম মিয়া। ঘটনা বিশালগড় মহকুমার মধুপুর সীমান্ত এলাকায়।

দুই দেশের সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের সময় জসিম মিয়া(৪৭) নামে এক  বাংলাদেশী নাগরিককে আটক করল বিএসএফ, বাবার নাম সরু মিয়া। তার বাড়ি বাংলাদেশের  ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার অন্তর্গত কালতা দিঘীরপাড় এলাকায় ।

জানা যায় সীমান্তের দালাল চক্রের সাথে প্রায় সময়ই জসিম মিয়া তারকাটা বেড়া ডিঙ্গিয়ে এইপারে এসে পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছিল। গোপন খবরের ভিত্তিতে মধুপুর সীমান্ত এলাকা দিয়ে  প্রবেশের সময় জসিম মিয়াকে গ্রেফতার করে বিএসএফ । পরবর্তী সময়ে তাকে মধুপুর থানার পুলিশ হাতে তুলে দেওয়া হয়। সোমবার দুপুরে ধৃত বাংলাদেশী নাগরিককে  বিশালগড় মহকুমা আদালতে প্রেরণ করে মধুপুর থানার পুলিশ।

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top