News Flash

  • Home
  • দিনের খবর
  • দূষণের কবলে মুম্বইও, বাণিজ্যনগরী ঢাকা পড়লো ধোঁয়াশার চাদরে 
Image

দূষণের কবলে মুম্বইও, বাণিজ্যনগরী ঢাকা পড়লো ধোঁয়াশার চাদরে 

মুম্বই, ২ নভেম্বর (হি.স.): বিগত কয়েকদিন ধরে ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন ছিল বাণিজ্যনগরী মুম্বই। একই পরিস্থিতি বজায় থাকল শনিবারও। এদিন সকালেও বাণিজ্যনগরী ঢাকা পড়লো ধোঁয়াশার চাদরে। বায়ুদূষণের কবলে চলে গেল মায়ানগরী মুম্বই। বাতাসের গুণগতমান ক্রমাগত অবনতি হওয়ায় মুম্বইয়ের কিছু অংশকে ধোঁয়াশার ঘন স্তর গ্রাস করে।

মেরিন ড্রাইভ ও সংলগ্ন এলাকা ধোঁয়াশার একটি পুরু স্তরে ঢাকা পড়ে যায়, ধোঁয়াশার কারণে দৃশ্যমানতাও কিছুটা কমে যায়। দূষণের কারণে অস্বস্তিতে পড়েছেন মুম্বইবাসীও। এই দূষণের জন্য আতশবাজি পোড়ানেই দায়ী করছেন মুম্বইবাসী। শুধুমাত্র মুম্বই নয়, রাজস্থানের জয়পুরও এদিন সকালে ধোঁয়াশার কবলে চলে যায়। তবে, বেলা বাড়তেই ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হয়।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top