News Flash

  • Home
  • দিনের খবর
  • গাজোলে মুণ্ডহীন দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য
Image

গাজোলে মুণ্ডহীন দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য

গাজোল, ১ নভেম্বর (হি. স.): মালদা জেলার গাজোল থেকে উদ্ধার হল মুণ্ডহীন দেহ । শুক্রবার সকালে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়।

এদিন সকালে গাজোলে বালুরঘাটের দিকে যাওয়ার ৫১২ নং জাতীয় সড়কের পাশে হিয়াখোর এলাকায় স্থানীয় বাসিন্দারা ঝোপের মধ্যে মুণ্ডহীন দেহটি পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন গাজোল থানায়। পুলিশ এসে এলাকাবাসীদের জিজ্ঞেস করেন মৃত ব্যক্তি ওই এলাকারা কিনা? কিন্তু স্থানীয়রা জানান এই ব্যক্তিকে আগে কখনও ওই এলাকায় দেখেনি। গাজোল থানায় আইসি চন্দ্রশেখর ঘোষালের নেতৃত্বে পুলিশবাহিনী দেহ এবং মুণ্ড উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠায়।

খবর লেখা পর্যন্ত ওই ব্যক্তির নাম, পরিচয় কিছুই জানা যায়নি। তবে এলাকাবাসীদের ধারণা, কালীপুজোয় কুসংস্কারে আচ্ছন্ন হয়ে নরবলি দিতেই তাঁর সঙ্গে এমন করা হয়ে থাকতে পারে। আবার কারুর ধারণা ব্যক্তিগত কারণেও ওই ব্যক্তিকে খুন করা হতে পারে। নরবলি নাকি খুন সবটা খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

‘আকাশ আনন্দ এখনও পরিণত নন, বড় দায়িত্বের জন্য উপযুক্ত নন’: গুরুত্বপূর্ণ পদ থেকে ভাইপোকে সরানোর ইঙ্গিত মায়াবতীর

লখনউ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র জাতীয় আহ্বায়ক আকাশ আনন্দকে বড় দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে আপাতত অনীহা…

ByByNews Desk Sep 3, 2026

বাংলায় দুর্নীতি তদন্ত: তৃণমূলের প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিমের সংস্থায় বিচারবিভাগীয় কমিটির তল্লাশি

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে কথিত প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ খতিয়ে…

ByByNews Desk Sep 3, 2026

বিহারে বন্যা পরিস্থিতির অবনতি, বিপদসীমার উপর দিয়ে বইছে ৮টি প্রধান নদী

পাটনা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। বৃহস্পতিবার রাজ্যের আটটি প্রধান নদী তাদের নিজ নিজ…

ByByNews Desk Sep 3, 2026

রাজস্থানে পুরভোটের আগে উচ্চবর্ণের অসন্তোষ, চাপে বিজেপি-কংগ্রেস

জয়পুর, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের নির্বাচনী রাজনীতিতে দীর্ঘদিন ধরেই দলীয় আনুগত্য, জাতপাতের সমীকরণ, স্থানীয় নেতৃত্ব এবং সাংগঠনিক শক্তি…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top