News Flash

  • Home
  • দেশ
  • সর্দার প্যাটেলকে শ্রদ্ধাঞ্জলি প্রধানমন্ত্রীর, যোগ দিলেন একতা দিবসের কুচকাওয়াজে 
Image

সর্দার প্যাটেলকে শ্রদ্ধাঞ্জলি প্রধানমন্ত্রীর, যোগ দিলেন একতা দিবসের কুচকাওয়াজে 

কেভাড়িয়া, ৩১ অক্টোবর (হি.স.): জন্মজয়ন্তীতে সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে গুজরাটের কেভাড়িয়ায় সর্দার প্যাটেলের মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কেভাড়িয়ার প্যারেড গ্রাউন্ডে একতা দিবসের প্যারেডে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একতার শপথও নেন প্রধানমন্ত্রী। বিভিন্ন বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ভারতীয় বিমান বাহিনীর সূর্যকিরণ অ্যারোবেটিক দলের একটি এয়ার শো প্রত্যক্ষ করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদী এদিন বলেছেন, “সর্দার প্যাটেলের শক্তিশালী কন্ঠস্বর, স্ট্যাচু অফ ইউনিটির কাছে এই জমকালো অনুষ্ঠান, একতা নগরের এই মনোরম দৃশ্য এবং এখানে চমৎকার পারফরম্যান্স, মিনি ইন্ডিয়ার এই ঝলক, সবকিছুই এত আশ্চর্যজনক, এত অনুপ্রেরণাদায়ক। ঠিক ১৫ আগস্ট এবং ২৬ জানুয়ারির মতো এই অনুষ্ঠানটি ৩১ অক্টোবর সমগ্র দেশকে নতুন শক্তিতে ভরিয়ে দেয়, আমি সকল দেশবাসীকে জানাই জাতীয় ঐক্য দিবসের শুভেচ্ছা।”

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top