News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • দীপাবলি উপলক্ষ্যে করিমগঞ্জের সীমান্তে মিষ্টি বিতরণ ভারত ও বাংলাদেশের সীমান্ত রক্ষীদের
Image

দীপাবলি উপলক্ষ্যে করিমগঞ্জের সীমান্তে মিষ্টি বিতরণ ভারত ও বাংলাদেশের সীমান্ত রক্ষীদের

করিমগঞ্জ (অসম), ৩১ অক্টোবর (হি.স.) : পড়শী দেশে হাসিনা সরকারের পতন ঘটলেও দুই দেশের সীমান্ত রক্ষীর মধ্যে তেমন কোনও প্রভাব পড়েনি বলে মনে করা হচ্ছে। কেননা, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তেমনই একটি ঘটনা ঘটেছে করিমগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তে।

আলোর উৎসব দীপাবলি উপলক্ষ্যে সীমান্তে মিষ্টি বিতরণ করেছেন ভারত ও বাংলাদেশের সীমান্ত রক্ষীরা। কাছাড় মিজোরাম ফ্রন্টিয়ারের শিলচর সেক্টরের অধীনস্থ বিএসএফ জওয়ান এবং শ্রীমঙ্গল সেক্টরের (বাংলাদেশ) অধীনস্থ একাধিক জিরো পয়েন্টে এদিন একে অপরকে মিষ্টিমুখ করিয়েছেন।

অবশ্য এই ঘটনা নতুন নয়। প্রতি বছর দীপাবলি, দোল উৎসব, রাখি বা বিজয়া দশমীর সময় এই ছবি দেখা যায় ভারত-বাংলাদেশ সীমান্তে। দুই দেশের জওয়ানরা একে অপরকে মিষ্টিমুখ করে শুভেচ্ছা বিনিময় করেন। এবার নোবেলজয়ী ড. ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দীপাবলির আগে ফের সেই দৃশ্য চোখে পড়েছে। 

করিমগঞ্জের সুতারকান্দি চেকপোস্ট ছাড়া পাথারকান্দির ভারত-বাংলাদেশ সীমান্তের লাঠিটিলা আয়রন ব্রিজ সীমান্ত, করিমগঞ্জের কুশিয়ারা নদীর করিমগঞ্জ-জকিগঞ্জ সীমান্তে দুই দেশের জওয়ানদের মধ্যে মিষ্টি বিতরণ করে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে, জানা গেছে বিএসএফ-এর মিজোরাম-কাছাড় ফ্রন্টিয়ারের শিলচর সেক্টর সূত্রে।

Releated Posts

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top