News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • উমরাংসোর ২৬ কিলো এলাকায় গ্রামবাসীদের লক্ষ্য করে গুলি, হাফলং থানায় এজাহার উকাপাস্বপ-এর ইএম মনজিতের বিরুদ্ধে
Image

উমরাংসোর ২৬ কিলো এলাকায় গ্রামবাসীদের লক্ষ্য করে গুলি, হাফলং থানায় এজাহার উকাপাস্বপ-এর ইএম মনজিতের বিরুদ্ধে

হাফলং (অসম), ৩১ অক্টোবর (হি.স.) : ডিমা হাসাও জেলার অন্তর্গত উমরাংসোর ২৬ কিলো এলাকার নবদি লংকুক্রো গ্রামের বাসিন্দাদের লক্ষ্য করে গুলি চালনার অভিযোগে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কার্যনির্বাহী সদস্য (ইএম) মনজিৎ নাইডিঙের বিরুদ্ধে এজাহার দাখিল করেছেন গ্রামের তিন যুবক। নবদি লংকুক্রো গ্রামের সনেশ হোজাই, সমরজিৎ নুনিসা এবং সুবজয়নন জিডুং আজ বৃহস্পতিবার মনজিৎ নাইডিঙের বিরুদ্ধে এজাহার দাখিল করেছেন।

উল্লেখ্য, গতকাল বুধবার বেলা দুটা নাগাদ উমরাংসোর ২৬ কিলো এলাকার নবদি লংকুক্রো গ্রামে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কার্যনির্বাহী সদস্য মনজিৎ নাইডিং এবং তাঁর সাঙ্গোপাঙ্গরা জেপি লক্ষ্মী সিমেন্ট উদ্যোগ স্থাপন সহ মাইনিঙের জন্য রাস্তা নির্মাণের কাজ শুরু করেন। এতে গ্রামবাসীরা বাধা দিলে মনজিৎ নাইডিং ও তাঁর সাঙ্গোপাঙ্গরা গ্রামবাসীদের প্রচণ্ড মারপিট করেন। মারপিট করে ক্ষান্ত না থেকে এক সময় তাঁরা গ্রামবাসীদের লক্ষ্য গুলি চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

জেপি লক্ষ্মী সিমেন্ট উদ্যোগ স্থাপনের জন্য উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ নবদি লংকুক্রো গ্রামের জমি বণ্টন করেছে। এ নিয়ে গুয়াহাটি উচ্চ আদালতে একটি পিআইএল দাখিল করেছিলেন গ্রামবাসীরা। এখন এই মামলার শুনানি গ্রহণ করেনি উচ্চ আদালত। এরই মধ্যে বুধবার লংকুক্রো গ্রামে গিয়ে মাইনিঙের জন্য রাস্তা নির্মাণের কাজ শুরু করে দিয়েছেন মনজিৎ নাইডিং। গ্রামবাসীরা এতে বাধা দিলে তাঁদের ওপর চড়াও হয়ে নিজের পিএসওর বন্দুক নিয়ে গ্রামবাসীদের লক্ষ্য করে মনজিৎ নাইডিং গুলি চালিয়েছেন, এই অভিযোগ তুলে আজ হাফলং সদর থানায় এক এজাহার দাখিল করেছেন ওই তিন যুবক। 

এদিকে এজাহার দাখিল করে তিন যুবক থানা থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন, বুধবার মনজিৎ নাইডিং তাঁর সাঙ্গোপাঙ্গদের নিয়ে গ্রামে হাজির হয়ে রাস্তা নির্মাণের কাজ শুরু করলে জনৈক সনেশ হোজাই, সমরজিৎ নুনিসা এবং সুবজয়নন জিডুং সেখানে যান। তখন মনজিৎ নাইডিং নাকি তাঁদের প্রশ্ন করেন, কার নির্দেশে তাঁরা এখানে এসেছেন, এই বলে তাঁদের দিকে বন্দুক তাক করে ওই তিন যুবককে মনজিৎ নাইডিং তার পিএসও হেমন্ত থাওসেন, বনবিভাগের রেঞ্জার ধনমাই থাওসেন প্রচণ্ড মারধর করেন  এবং তাঁদের মেরে ফেলে মাটিতে পুঁতে ফেলে দেবেন বলে হুমকি দিয়েছেন। কেবল তা-ই নয়, মনজিৎ নাইডিং তাঁর পিএসওর বন্দুক নিয়ে এক যুবককে লক্ষ্য করে গুলিও করেন। কিন্তু গুলি ছোঁড়ার সময় ওই যুবক সরে যাওয়ায় তাঁর প্রাণ রক্ষা পেয়ছে বলে জানিয়েছেন ওই তিন যুবক।

তাঁরা আরও বলেন, তাঁদের মধ্যে এক যুবকের দিদির বুকে বন্দুকের নল ঠেকিয়ে তাঁকে মারপিট করার পাশাপাশি তাঁর বাবাকে মারপিট করেছেন মনজিৎ নাইডিং। তাছাড়া আগামী এক মাসের মধ্যে সিমেন্ট উদ্যোগের জন্য জমি ছেড়ে না দিলে ওই তিন যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করার হুমকি প্রদান করে মনজিৎ নাইডিং তাঁদের মোবাইল ফোন ও জরুরি কিছু কাগজ নিয়ে গিয়েছেন বলে অভিযোগ করে তিন যুবক বলেন, আগামীতে যদি তাঁদের বা তাঁদের পরিবারের সঙ্গে কোনও ধরনের ঘটনা সংগঠিত হয়, তা-হলে এর জন্য সম্পূর্ণ দায়ী থাকবেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কার্যনির্বাহী সদস্য মনজিৎ নাইডিং।ওই তিন যুবক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বর্তমানে তাঁরা প্রাণহানির আশঙ্কায় ভুগছেন বলেও এজাহারে উল্লেখ করেছেন।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top