News Flash

  • Home
  • দিনের খবর
  • জম্মু ও কাশ্মীরের উধমপুরে খাদে পড়ল মিনিবাস, ২৬ জন নার্সিং ছাত্রী আহত 
Image

জম্মু ও কাশ্মীরের উধমপুরে খাদে পড়ল মিনিবাস, ২৬ জন নার্সিং ছাত্রী আহত 

উধমপুর, ২৯ অক্টোবর (হি.স.): জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় গভীর খাদে পড়ে গেল একটি মিনিবাস। দুর্ঘটনায় কমপক্ষে ২৬ জন নার্সিং ছাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুই থেকে ৩ জনের অবস্থা সঙ্কটজনক। মঙ্গলবার উধমপুরের সালমারির ফারনা এলাকায় শিব মন্দিরের কাছে একটি মিনি বাস রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং আহত সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ডেপুটি কমিশনার সালোনি রাই বলছেন, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে, আমাদের টিম ঘটনাস্থলে ছুটে যায়। প্রাথমিক তদন্তে জানা যায়, ব্রেক ফেল করার কারণে ঘটনাটি ঘটেছে, তদন্ত করা হবে। মানুষকে বাঁচানো আমাদের অগ্রাধিকার। ৩-৪ জন গুরুতর আহত হয়েছেন।” পুলিশ জানিয়েছে, আহত সবাই উধমপুরের বাসিন্দা।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top