News Flash

  • Home
  • দেশ
  • ঋষিকেশ এইমস-এর হেলিপ্যাডে হেলিসার্ভিসের সূচনা, ড্রোন পরিষেবারও শুভারম্ভ 
Image

ঋষিকেশ এইমস-এর হেলিপ্যাডে হেলিসার্ভিসের সূচনা, ড্রোন পরিষেবারও শুভারম্ভ 

ঋষিকেশ, ২৯ অক্টোবর (হি.স.): উত্তরাখণ্ডের ঋষিকেশ এইমস-এর হেলিপ্যাডে সূচনা হল হেলিসার্ভিসের। এছাড়াও ড্রোন পরিষেবারও সূচনা হয়েছে মঙ্গলবার। ঋষিকেশ এইমস-এর হেলিপ্যাডে মঙ্গলাবার থেকে হেলিসার্ভিস শুরু হয়েছে। এই অনুষ্ঠানে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধমি, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জরাপু এবং এইমস-এর ডিরেক্টর সহ হেলি বাস সার্ভিস টিম উপস্থিত ছিলেন। এর পাশাপাশি ড্রোনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ওষুধ পাঠানোর জন্য ড্রোন পরিষেবাও চালু করা হয়েছে। এইমস ঋষিকেশ থেকে মঙ্গলবার শুরু হওয়া হেলি পরিষেবার নোডাল অফিসার মধুর বলেছেন, “এটি প্রাথমিকভাবে সেই সমস্ত লোকজনের জন্য যারা সঙ্কটজনক। কারণ সংকটাপন্ন রোগীদের জীবন বাঁচাতে কম সময় হওয়া দরকার। উত্তরাখণ্ডের ভৌগোলিক অবস্থান এমন যে আপনি যদি রাস্তা ব্যবহার করেন তবে হাসপাতালে যেতে অনেক সময় লাগবে।”

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top