News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলাদেশে অস্থিরতায় ইন্দো-বাংলা অসম্পূর্ণ প্রকল্পের কাজ থমকে গেছে, ভারতের সাথে সুসম্পর্কই সে-দেশের আর্থিক প্রবৃদ্ধিতে আবারও গতি আনবে : মুখ্যমন্ত্রী
Image

বাংলাদেশে অস্থিরতায় ইন্দো-বাংলা অসম্পূর্ণ প্রকল্পের কাজ থমকে গেছে, ভারতের সাথে সুসম্পর্কই সে-দেশের আর্থিক প্রবৃদ্ধিতে আবারও গতি আনবে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ অক্টোবর : অস্থির বাংলাদেশে অর্থনৈতিক প্রগতি থমকে গেছে। সেই জায়গায় ভারতের সাথে সুসম্পর্কই সে-দেশের আর্থিক প্রবৃদ্ধিতে আবারও গতি আনবে। আজ ভারত-বাংলাদেশের বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন প্রকল্প সম্পর্কে প্রতিক্রিয়ায় এ-কথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা.) মানিক সাহা। তাঁর কথায়, ইন্দো-বাংলা প্রকল্পগুলি বন্ধ হয়নি। বাংলাদেশের অস্থিরতার কারণে থমকে গেছে। অস্থিরতা কাটলে আবারও ওই সমস্ত প্রকল্পের অসম্পূর্ণ কাজ শুরু হবে, আশা প্রকাশ করেন তিনি। 

তাঁর বক্তব্য, বাংলাদেশের সাথে ভারত সরকার প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছে। ইন্দো-বাংলা অসম্পূর্ণ প্রকল্পগুলির কাজ পুণরায় শুরু হোক চাইছে ভারত। এক্ষেত্রে ভারত ও বাংলাদেশের সম্পর্ক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সময় আসলেই তা বোঝা যাবে।

তাঁর দাবি, স্বাধীনতা পরবর্তী সময়ে গত কয়েক বছরে বাংলাদেশের অভূতপূর্ব অর্থনৈতিক উন্নতি হয়েছিল। কিন্তু, সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষিতে তৈরি পরিস্থিতির জেরে সে-দেশের অর্থনৈতিক প্রগতি থমকে গেছে। ভারতের সাথে সুসম্পর্ক সেই অবস্থা উত্থানের একমাত্র উপায় বলে তিনি মনে করেন। তাঁর কথায়, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের স্থিরতার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। 

এদিন মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ভারত সরকারের তরফে বারং বার সে-দেশের সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তাঁর মতে, ভারত সরকারের পরামর্শ মেনে নিলে বাংলাদেশের সাথে সম্পর্ক মধুর হবে। ফলে, ততদিন সাব্রুমের মৈত্রী সেতু, আগরতলা-আখাউড়া রেল সংযোগ এবং আগরতলা-চিটাগাং রুটে বিমান পরিষেবা শুরু নিয়ে নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না। তিনি আশা প্রকাশ করে বলেন, শীগ্রই সমস্ত কিছু স্বাভাবিক হবে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনের পর এসআইআর প্রক্রিয়া শুরুর দাবিতে নির্বাচন কমিশনে বিজেপি প্রতিনিধিদের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন হওয়ার পরই যাতে ভোটার তালিকা সংক্রান্ত ‘এসআইআর’…

ByByReshmi Debnath Sep 2, 2026

বিশ্ববাজারে ত্রিপুরার জৈব কৃষির নতুন দিগন্ত, ইউরোপে গেল প্রথমবারের মত ১৮.৭ মেট্রিক টন পণ্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: গ্রামীণ অর্থনীতির বিকাশ ও কৃষকদের সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে অর্গানিক কৃষিকে অগ্রাধিকার দিয়েছে ত্রিপুরা সরকার…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

ক্লাস চলাকালীন শ্বাসকষ্টে অসুস্থ ১৩ পড়ুয়া, শিক্ষকদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা

বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: ক্লাস চলাকালীন পরপর বেশ কয়েকজন পড়ুয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়াল বিলোনিয়ার উত্তর ভারতচন্দ্রনগর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক, ভিলেজ কাউন্সিল নির্বাচনে জোট নিয়ে এক – দুদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত

আগরতলা, ২ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা বিজেপির অন্দরে তৎপরতা বাড়ল। আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি এবং…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top