News Flash

  • Home
  • দেশ
  • ডানকুনির পুকুরে উদ্ধার যুবকের মরদেহ
Image

ডানকুনির পুকুরে উদ্ধার যুবকের মরদেহ

হুগলি, ২৯ অক্টোবর (হি.স.): মঙ্গলবার ডানকুনি এলাকার পুকুর থেকে উদ্ধার মরদেহ। মিলেছে তার বাইকও। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল দেখা দিয়েছে এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। দুর্ঘটনা না হত্যা, কীভাবে মৃত্যু— তা জানার চেষ্টায় শুরু হয়েছে তদন্ত।

পুলিশ সূত্রে খবর, যুবকের নাম দীপক সিং। এদিন সকালে ডানকুনির কিছু বাসিন্দা দেখতে পান ডানকুনির খরিয়ালের পুকুরে কিছু একটা ভাসছে। পরে সাফাই কর্মীরা এসে জঙ্গল পরিষ্কার করার সময় পুকুরে চাকা দেখতে পান। তড়িঘড়ি খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে পুকুর থেকে একটি বাইক ও এক যুবকের দেহ উদ্ধার করে। পাশ থেকে মেলে একটি ব্যাগ। তড়িঘড়ি দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

প্রাথমিক তদন্তে অনুমান, তাঁর বাড়ি বালিতে। রাতে খড়িয়ালের রাস্তা ধরে ডানকুনির দিকে যাওয়ার সময় কোনও কারণে বাইক-সহ পুকুরে পড়ে গিয়ে এই ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top