News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একাধিক বাড়ি সহ একটি কারখানা, ক্ষয়ক্ষতি কোটি টাকা
Image

বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একাধিক বাড়ি সহ একটি কারখানা, ক্ষয়ক্ষতি কোটি টাকা

আগরতলা, ২৮ অক্টোবর: বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একাধিক বাড়ি সহ একটি কারখানা। গতকাল রাতে কাঞ্চনপুর অটো রিক্সা স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মোমবাতির কারখানায় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা এলাকাবাসীর। ওই অগ্নিকাণ্ডের আনুমানিক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান এলাকাবাসী।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ কাঞ্চনপুর অটো রিক্সা স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ভয়ংকর অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে। এক পলকে যেন বাস্তুহারা হয়ে পড়েছে কয়েকটি পরিবার। পুড়ে ছাই হয়ে গেছে একাধিক বাড়ি সহ একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। সাথে সাথে এলাকাবাসীরা কাঞ্চনপুর দমকলবাহিনীকে খবর দিয়েছেন। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গিয়েছে। কিন্তু ইঞ্জিনে সমস্যা এবং জলের অভাবে দমকল বাহিনী প্রাথমিকভাবে কোনো কাজ করতে পারেনি। এদিকে একের পর এক বাড়িতে আগুন ছড়িয়ে পড়তে দেখে সংশ্লিষ্ট এলাকার জনগণ মিলে পুকুরের জলের সাথে দমকলের পাইপ যুক্ত করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যায়। এর মধ্যেই পানিসাগর দমকলবাহিনী ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও ততক্ষণে অনেকটা ক্ষতি হয়ে গিয়েছিল। 

এলাকাবাসীর মতে, দিশা কেন্দ্র নামের মোমবাতির কারখানায় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরবর্তীতে একটি সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন তীব্র আকার ধারণ করে। অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান এলাকাবাসী। পাশাপাশি, একটি মোমবাতির কারখানা পুড়ে গিয়েছে বলে জানান এলাকাবাসী।

Releated Posts

আগামী তিন দিন ত্রিপুরায় ভারী বৃষ্টির সতর্কতা, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস

আগরতলা, ১৪ জুলাই: আগামী তিন দিন ত্রিপুরার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর…

ByByReshmi Debnath Jul 14, 2026

হরমুজ প্রণালীতে ২০% টোলের প্রস্তাব থেকে সরে এলেন ট্রাম্প

ওয়াশিংটন, ১৪ জুলাই : হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজের পণ্যের ওপর ২০ শতাংশ টোল আরোপের প্রস্তাব থেকে সরে…

ByBySandeep Biswas Jul 14, 2026

প্রধানমন্ত্রীর ভিশন অনুসরণ করে সরকার উন্নয়ন এজেন্ডায় কাজ করছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুলাই: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে ত্রিপুরা সরকার রাজ্য ও জনগণের উন্নয়ন ও…

ByByReshmi Debnath Jul 14, 2026

তিনি বিশ্বের সেরা আইনজীবীদের নিয়ে আসুন: শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে স্বাগত জানাল বাংলাদেশ

ঢাকা, ১৪ জুলাই : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার প্রধান…

ByBySandeep Biswas Jul 14, 2026
Scroll to Top