শিলিগুড়ি, ২৭ অক্টোবর (হি. স.) : ৫১৫ গ্রাম ব্রাউন সুগারসহ তিন পাচারকারীকে আটক করেছে স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) ও মাটিগাড়া থানা পুলিশ। ধৃত চোরাকারবারিদের নাম আকরুজ জামান, বিলাল শেখ ও কৃষ্ণ বর্মণ। তাদের মধ্যে আকরুজ ও বিলাল মালদার বাসিন্দা এবং কৃষ্ণা কোচবিহারের বাসিন্দা। চোরাকারবারিদের কাছ থেকে একটি স্কুটারও বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাটিগাড়ার জোদা ব্রিজের কাছে তিনজনকে আটক করে এসওজি ও মাটিগাড়া থানার পুলিশ। তিনজনকে তল্লাশি করে তাদের কাছ থেকে ৫১৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। মাটিগাড়া থানার পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ শুরু করেছে।

ব্রাউন সুগারসহ তিন পাচারকারী গ্রেফতার
Releated Posts
নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…
ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…
গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭
নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…


















