News Flash

  • Home
  • খেলা
  • রঞ্জি ট্রফি ক্রিকেট – বাংলার বোলিং দাপটে বেকায়দায় কেরালা, স্কোর ৪/৫১
Image

রঞ্জি ট্রফি ক্রিকেট – বাংলার বোলিং দাপটে বেকায়দায় কেরালা, স্কোর ৪/৫১

কলকাতা, ২৭ অক্টোবর (হি. স.) রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলার বোলিং দাপটের পরিপ্রেক্ষিতে বেকায়দায় কেরালা দল। সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের গ্রাউন্ডে রঞ্জি ক্রিকেটৈ সি – গ্রুপের খেলায় এই ফলাফল। দিনের শেষে দলগত স্কোর ৪ উইকেট হারিয়ে ৫১ রান। বাংলা দলের প্রধান কোচ লক্ষীরতন শুক্লা এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, শুরুতে ধাক্কা দিয়েছে বোলাররা। বেশ ভাল শুরু হয়েছে। এরপর ফল মিলবে আগামীকাল। বোলার প্রদীপ্ত ভৌমিক ৮ রান দিয়ে একটি উইকেট নেন। এদিকে, বাংলার দুই নবাগত আভিলিন ঘোষ ও শুভম দে যথাক্রমে অধিনায়ক অনুষ্টুপ মজুমদার ও উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা’র হাত থেকে বাংলা দলের টুপি নিয়েছেন। উল্লেখ্য, টস জেতার পর বাংলা দল বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। নতুন বল হাতে আক্রমণ শানিয়েছে পেস বোলার ঈশান ও মহম্মদ কাইফ। ১৫.১ বল খেলা হয়েছে। দিনের শেষে দলগত অবস্থান সফররত কেরালার অধিনায়ক শচীন বেবি (৪) রানে ও অক্ষয় চন্দ্রন (৯) রানে অপরাজিত রয়েছেন। প্রসঙ্গত ঈশান পোড়েল ১৮ রানে তিনটি উইকেট ঝুলিতে ভরে নিয়েছেন।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top