News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দৈনালীর পঞ্চম শারদ সংখ‍্যার মলাট উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত
Image

দৈনালীর পঞ্চম শারদ সংখ‍্যার মলাট উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৭ অক্টোবর: দৈনালীর পঞ্চম শারদ সংখ‍্যার মলাট উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার লাউগাং  মনোরমা শিশুনিকেতনে।

দৈনালী অক্ষরের পাশাপাশি সামাজিক কাজেও নিজেদের নিয়োজিত করতে চায় বলেই আজকের এই পদক্ষেপ। শিশুদের পাশে থেকে সমাজের পাশে থেকে দৈনালী নিজেদের সৃষ্টিকে এগিয়ে নিয়ে যাবে বলে স্বাগত ভাষনে জানিয়েছেন দৈনালী সম্পাদক মিঠু মল্লিক বৈদ‍্য।

এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অশোকানন্দ রায় বর্ধন, কৃষ্ণকুসুম পাল, চন্দন পাল, কেয়া ভৌমিক।  সভাপতিত্ব করেন দৈনালী সাহিত‍্য পত্রিকার সভাপতি সাচীরাম মানিক।
আজ দৈনালী  ৫০ টি শীতবস্ত্র তুলে দিয়েছে মনোরমা শিশুনিকেতনের কচিকাঁচাদের হাতে।

প্রায় ২৫ জন কবি সাহিত‍্যিকের স্বরচিত কবিতা পাঠ ও সভাপতির সমাপ্তি ভাষনের মধ‍্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়।  অনুষ্ঠানের সঞ্চালনা করেন তরুণ কবি রূপণ মজুমদার ও রূপঙ্কর দে বাংলা ধ্রুপদী ভাষার মর্যাদা লাভে অগ্রণী ভূমিকা পালনের জন‍্য ত্রিপুরা বাংলা একাডেমীর জন‍্য শুভেচ্ছা বার্তা ও সম্মাননা তুলে দেন দৈনালী সম্পাদক মাননীয়া মিঠু মল্লিক বৈদ‍্য ও একাডেমির পক্ষে সেই সম্মাননা গ্রহণ করেন ত্রি-পুরা বাংলা একাডেমির সম্পাদক শ্রী কৃষ্ণ কুসুম পাল মহাশয়।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top