News Flash

  • Home
  • বিদেশ
  • ইরানে  হামলা ইজরায়েলের, বিস্ফোরণের শব্দ তেহরানে
Image

ইরানে  হামলা ইজরায়েলের, বিস্ফোরণের শব্দ তেহরানে

তেহরান, ২৫ অক্টোবর (হি. স.) :  ইরানে সরাসরি হামলা শুরু করল ইজরায়েল । শনিবার ইরানের রাজধানী তেহরান সহ পার্শ্ববর্তী এলাকায় বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। হামলার দায় স্বীকার করে ইজরায়েল  জানিয়েছে, গত কয়েক মাস ধরে ইরানের লাগাতার হামলার জবাব দিতে শুরু করেছে তারা। তাদের প্রাথমিক লক্ষ্য ইরানের সামরিক ঘাঁটি। এছাড়া, ইরাক এবং সিরিয়াতেও একাধিক বিস্ফোরণ ঘটিয়েছে তেল আভিভ।

ইজরায়েলি ডিফেন্স ফোর্স জানিয়েছে, ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ‘নির্দিষ্ট’ কিছু হামলা চালাচ্ছে তারা। শনিবার ভোররাত থেকে হামলা হয়েছে তেহরান এবং সংলগ্ন এলাকায়। কী ধরনের বিস্ফোরণ, তা এখনও স্পষ্ট নয়। ইজরায়েলি সেনা এক বিবৃতিতে বলেছে, ‘ইরান থেকে ইজরায়েলের বিরুদ্ধে অনবরত যে আক্রমণ আসছে, তার জবাবে ইজরায়েলের সেনাবাহিনী এখন ইরানের কিছু সামরিক ঘাঁটি লক্ষ্য করে নির্দিষ্ট হামলা চালাচ্ছে।’

প্রসঙ্গত, গত ১ অক্টোবর ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। অন্তত ১৮০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল তেল আভিভকে লক্ষ্য করে। সেই সময়ে লেবাননে ‘গ্রাউন্ড অপারেশন’ শুরু করেছিল ইজরায়েলি সেনা। তারই জবাবে ইরান হামলা চালায় ইজরায়েলে। এবার সরাসরি ইরানে প্রত্যাঘাত শুরু করল ইজরায়েল।

Releated Posts

বাংলাদেশে ফের সক্রিয় নিও-জেএমবি, নতুন করে বাড়ছে জঙ্গি হামলার আশঙ্কা

ঢাকা, ২৯ আগস্ট (আইএএনএস): বাংলাদেশে ফের সক্রিয় হয়ে উঠেছে ইসলামিক স্টেট-অনুপ্রাণিত জঙ্গি সংগঠন নিও-জেএমবি। নিষিদ্ধ জামাতুল মুজাহিদিন বাংলাদেশের…

ByByNews Desk Aug 29, 2026

নিখোঁজ স্বজনের খোঁজে কাঠমান্ডু হাসপাতালের বাইরে পোস্টার, প্রিয়জনের অপেক্ষায় পরিবারগুলি

কাঠমান্ডু, ২৯ আগস্ট (আইএএনএস): নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় নিখোঁজ স্বজনদের খোঁজে কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালের জরুরি বিভাগের…

ByByNews Desk Aug 29, 2026

নেপালে হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ৬১৬, জোরদার উদ্ধার অভিযান

কাঠমান্ডু, ২৯ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ৬১৬-তে পৌঁছেছে। এখনও শত শত মানুষ নিখোঁজ…

ByByNews Desk Aug 29, 2026

নিউইয়র্কে মোহন ভাগবতের অনুষ্ঠানে যোগ দেবেন ৩৯টি অঙ্গরাজ্যের ৫ হাজারের বেশি মানুষ

নিউইয়র্ক, ২৯ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবতের বক্তব্য শোনার জন্য শনিবার স্থানীয় সময় নিউইয়র্কের…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top