News Flash

  • Home
  • বিদেশ
  • ইজরায়েলের হামলার পরই আকাশসীমা বন্ধ করে দিল ইরান, সিরিয়া ও ইরাক
Image

ইজরায়েলের হামলার পরই আকাশসীমা বন্ধ করে দিল ইরান, সিরিয়া ও ইরাক

তেহরান, ২৬ অক্টোবর (হি. স.) : ইরানের সেনাঘাঁটি লক্ষ্য করে একের পর এক হামলা চালায় ইজরায়েল । এই হামলার পরই আকাশসীমা বন্ধ করে দিল ইরান এবং সিরিয়া ও ইরাক।

সূত্রের খবর, এই তিন দেশের আকাশসীমা দিয়ে কোনও বিমান যাতায়াত করছে না। যদিও হামলার পর পরই ইরান দাবি করে বিমান পরিষেবা চালু করা হয়েছে। এদিকে ইরাক জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে তাদের আকাশসীমা বন্ধ করা হয়েছে। তবে হামলার প্রভাব যাতে কোনও অসামরিক বিমানে না পড়ে, তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১ অক্টোবর ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ উঠেছিল ইরানের বিরুদ্ধে। অন্তত ১৮০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল তেল আভিভকে লক্ষ্য করে। সেই সময়ে লেবাননে ‘গ্রাউন্ড অপারেশন’ শুরু করেছিল ইজরায়েলি সেনা। তারই জবাবে ইরান হামলা চালায় ইজরায়েলে। এবার সরাসরি ইরানে প্রত্যাঘাত শুরু করল ইজরায়েল।

Releated Posts

ভারত-উজবেকিস্তানের গভীর ঐতিহাসিক সম্পর্ক, অংশীদারিত্বে বিপুল সম্ভাবনা: প্রেসিডেন্ট মিরজিয়োয়েভ

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের জনগণের মধ্যে গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক বর্তমানে আরও…

ByByNews Desk Aug 30, 2026

‘অসাধারণ রাষ্ট্রনায়ক, বিচক্ষণ রাজনৈতিক নেতা’: ভারতের বিশ্বমঞ্চে উত্থানের কৃতিত্ব মোদির নেতৃত্বকে দিলেন উজবেক প্রেসিডেন্ট

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারতের দ্রুত উন্নয়ন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রমবর্ধমান প্রভাবের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বকে কৃতিত্ব…

ByByNews Desk Aug 30, 2026

বাংলাদেশে ফের সক্রিয় নিও-জেএমবি, নতুন করে বাড়ছে জঙ্গি হামলার আশঙ্কা

ঢাকা, ২৯ আগস্ট (আইএএনএস): বাংলাদেশে ফের সক্রিয় হয়ে উঠেছে ইসলামিক স্টেট-অনুপ্রাণিত জঙ্গি সংগঠন নিও-জেএমবি। নিষিদ্ধ জামাতুল মুজাহিদিন বাংলাদেশের…

ByByNews Desk Aug 29, 2026

নিখোঁজ স্বজনের খোঁজে কাঠমান্ডু হাসপাতালের বাইরে পোস্টার, প্রিয়জনের অপেক্ষায় পরিবারগুলি

কাঠমান্ডু, ২৯ আগস্ট (আইএএনএস): নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় নিখোঁজ স্বজনদের খোঁজে কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালের জরুরি বিভাগের…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top