News Flash

  • Home
  • দেশ
  • বীরভূমের মহম্মদবাজারে গুলিবিদ্ধ হয়ে খুন যুবক, তদন্তে পুলিশ
Image

বীরভূমের মহম্মদবাজারে গুলিবিদ্ধ হয়ে খুন যুবক, তদন্তে পুলিশ

বীরভূম, ২৫ অক্টোবর (হি.স.): ফের বীরভূমের মহম্মদবাজারে শ্যুটআউটের ঘটনা। সারেন্ডা গ্রাম এলাকায় এক যুবককে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, ওই যুবকের নাম সুজয় মণ্ডল (৩৫)। স্থানীয় চন্দ্রপুর গ্রামে তাঁর বাড়ি। শুক্রবার সকালে রাস্তার ধারে তাঁর রক্তাক্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। শরীরে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ সূত্রে খবর, কয়েকমাস আগেই বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। পরে সে জেল থেকে ছাড়া পায়। কিন্তু কী কারণে তাকে খুন হতে হল তা এখনও স্পষ্ট নয়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে।

Releated Posts

ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার অধিকার পাকিস্তানের নেই, সন্ত্রাসে মদতই তাদের রাষ্ট্রনীতি: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১৭ জুলাই(আইএএনএস): সীমান্ত-পার সন্ত্রাসবাদে পাকিস্তানের মদত ও পৃষ্ঠপোষকতার বিরুদ্ধে ফের সরব হল ভারত। শুক্রবার নিয়মিত সাংবাদিক বৈঠকে…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

রাম মন্দির অনুদান কেলেঙ্কারি থেকে নজর ঘোরাতেই জওহর বিশ্ববিদ্যালয়ে বুলডোজার অভিযান: যোগী সরকারকে কংগ্রেসের নিশানা

লখনউ, ১৭ জুলাই (আইএএনএস) : রামপুরের মোহাম্মদ আলি জওহর বিশ্ববিদ্যালয়ের ৪০টি ভবনের মধ্যে ৩৮টি ভেঙে ফেলার প্রস্তাবকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

মধ্যপ্রদেশের ১৩টি পুনর্নির্মিত রেলস্টেশনের ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদি

ভোপাল, ১৭ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের রেলযাত্রীদের জন্য আধুনিক পরিষেবা ও উন্নত সুযোগ-সুবিধার নতুন দিগন্ত খুলতে চলেছে। শুক্রবার ভিডিও…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণ নিয়ে বিরোধীদের ‘দ্বিচারিতা’ ফের প্রকাশ্যে আসবে: গজেন্দ্র সিং শেখাওয়াত

জোধপুর, ১৭ জুলাই (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের আগে বিরোধী দলগুলির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jul 17, 2026
Scroll to Top