News Flash

  • Home
  • দেশ
  • উচ্চ প্রাথমিকের মামলা খারিজ সুপ্রিম কোর্টে
Image

উচ্চ প্রাথমিকের মামলা খারিজ সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, ২৫ অক্টোবর (হি.স.): উচ্চ প্রাথমিকে ১৪ হাজার শূন্যপদে নিয়োগের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে মামলা করা হয়েছিল, তা খারিজ করে দিল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী নিয়োগ হবে। নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। এদিনে রায়ের ফলে দ্রুত নিয়োগ হবে বলে আশাবাদী চাকরিপ্রার্থীরা।

উচ্চ প্রাথমিকে ১৪ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। ওই নির্দেশ সংরক্ষণ নীতির বিরোধী, এই দাবি তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন রাজীব ব্রহ্ম-সহ কয়েক জন চাকরিপ্রার্থী। ফলে ওই নিয়োগ প্রক্রিয়ায় নতুন করে জট তৈরি হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে জট কাটল।

শুক্রবার এনিয়ে সুপ্রিম কোর্টে শুনানি ছিল। তাতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, হাই কোর্টের রায়ই বহাল। এ নিয়ে সুপ্রিম কোর্ট কোনও হস্তক্ষেপ করবে না। ফলে উচ্চ প্রাথমিকে নিয়োগে কোনও বাধা নেই আর।

১৪ হাজার ৫২ টি শূন্যপদ পূরণের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারে রাজ্য সরকার। পুজোর আগেই এই প্রক্রিয়া শুরু হয়েছিল। মাঝে আইনি জটে তা থমকে গেলেও অর্ধেক কাজ এগিয়ে গিয়েছে। কাউন্সেলিং শেষে নিয়োগপত্র দেওয়ার প্রস্তুতিও শেষ।

Releated Posts

জয়পুর পুরনিগম নির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির, প্রাক্তন মেয়র জ্যোতি খান্ডেলওয়ালকে টিকিট

জয়পুর, ৩১ আগস্ট (আইএএনএস): ২০২৬ সালের জয়পুর পুরনিগম নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে সোমবার প্রার্থীদের নাম ঘোষণা…

ByByNews Desk Aug 31, 2026

পেট্রোলে ইথানলের পরিমাণ প্রকাশের দাবিতে করা জনস্বার্থ মামলা খারিজ সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): পেট্রোলে ইথানলের পরিমাণ প্রকাশ এবং ইথানল-মিশ্রিত জ্বালানির সঙ্গে বিভিন্ন গাড়ির সামঞ্জস্য নিয়ে আরও স্বচ্ছতা…

ByByNews Desk Aug 31, 2026

নেপালের বন্যার প্রভাব, গণ্ডক ব্যারাজের জল ছাড়ায় বিহারের পশ্চিম চম্পারণের নিচু এলাকা প্লাবিত

পশ্চিম চম্পারণ, ৩১ আগস্ট (আইএএনএস): প্রতিবেশী নেপালে ভয়াবহ বন্যার পর ভাল্মিকীনগর গণ্ডক ব্যারাজ থেকে বিপুল পরিমাণ জল ছাড়ায়…

ByByNews Desk Aug 31, 2026

উজবেকিস্তানের বৌদ্ধ ঐতিহ্য সংরক্ষণে একসঙ্গে কাজ করবে ভারত-উজবেকিস্তান: মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): উজবেকিস্তানের বৌদ্ধ ঐতিহ্যবাহী স্থাপনাগুলি সংরক্ষণে ভারত ও উজবেকিস্তান যৌথভাবে কাজ করবে বলে ঘোষণা করলেন…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top