News Flash

  • Home
  • প্রধান খবর
  • মথুরায় সঙ্ঘের কার্যকারী মণ্ডলের বৈঠক শুরু, শুভারম্ভ করলেন সরসঙ্ঘচালক  
Image

মথুরায় সঙ্ঘের কার্যকারী মণ্ডলের বৈঠক শুরু, শুভারম্ভ করলেন সরসঙ্ঘচালক  

মথুরা, ২৫ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের মথুরায় শুরু হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর দু’দিনব্যাপী অখিল ভারতীয় কার্যকারী মণ্ডলের বৈঠক। শুক্রবার সকালে মথুরার পরখমের গৌগ্রামে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় গৌ বিজ্ঞান ও গবেষণা কেন্দ্রে এই বৈঠকের শুভারম্ভ হয়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরসঙ্ঘচালক ডক্টর মোহন ভাগবত এবং সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবালে ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বৈঠকের শুভারম্ভ করেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সর্বভারতীয় প্রচার প্রমুখ নরেন্দ্র ঠাকুর বলেছেন, দু’দিনের কার্যনির্বাহী মণ্ডলের বৈঠক শনিবার সন্ধ্যা ৬.১৫ মিনিট পর্যন্ত চলবে।

বৈঠকে সংঘের কাজ সম্প্রসারণ ও শতবর্ষের অনুষ্ঠানের বিষয়ে পরিকল্পনা করা হবে। শতবর্ষ  উপলক্ষে সঙ্ঘ পঞ্চ পরিবর্তনের পাঁচটি বিষয় নিয়েছে, যার মধ্যে রয়েছে সামাজিক সম্প্রীতি, পারিবারিক জ্ঞান, পরিবেশ, ‘স্ব’ ভিত্তিক জীবনধারা এবং সমাজের প্রতি নাগরিক দায়িত্ব নেওয়া, সেগুলি নিয়ে আলোচনা হবে।তিনি বলেছেন, সঙ্ঘের সমস্ত ৪৬টি প্রদেশের প্রাদেশিক এবং সহ-প্রাদেশিক সঙ্ঘ চালক, কার্যবাহী এবং প্রচারকরা সর্বভারতীয় কার্যনির্বাহী মণ্ডলের সভায় উপস্থিত রয়েছেন। বৈঠকে সঙ্ঘের সহ-সরকার্যবাহ ডাঃ কৃষ্ণ গোপাল, ডাঃ সি.এ. মুকুন্দা, অরুণ কুমার, রামদত্ত চক্রধর, অলোক কুমার এবং অতুল লিময়ে ছাড়াও সর্বভারতীয় কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত রয়েছেন।

Releated Posts

৪৮০ কোটি টাকার নতুন টার্মিনালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পশ্চিম রাজস্থানে বিমান যোগাযোগে বড় গতি

যোধপুর, ৪ জুলাই (আইএএনএস): রাজস্থার বিমান পরিকাঠামোয় নতুন সংযোজন হিসেবে শনিবার যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করলেন…

ByByNews Desk Jul 4, 2026

রেকর্ড প্রতিরক্ষা রফতানি ‘মেক ইন ইন্ডিয়া’র প্রতি বিশ্বের আস্থার প্রমাণ: রাজনাথ সিং

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে দেশের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ ১.৭৮ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে, যা…

ByByNews Desk Jul 4, 2026

পশ্চিম এশিয়ার সংঘাতজনিত জ্বালানি সংকট কূটনীতি, সঠিক সিদ্ধান্ত ও সম্পদ ব্যবস্থাপনায় সামাল দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদী

জয়পুর, ৪ জুলাই (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে সৃষ্ট জ্বালানি সংকটকে সময়োপযোগী সিদ্ধান্ত, কার্যকর কূটনীতি এবং বিচক্ষণ সম্পদ…

ByByNews Desk Jul 4, 2026

খেলনা রফতানি ১০ গুণ বাড়ানোর লক্ষ্য নিন, মান নিয়ন্ত্রণে কোনও ছাড় নয়: শিল্পকে আশ্বাস পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): দেশের খেলনা প্রস্তুতকারকদের বিশ্ববাজারের বাড়তে থাকা সুযোগ কাজে লাগিয়ে আগামী চার বছরে রফতানি ১০…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top