News Flash

  • Home
  • দেশ
  • বঙ্গে দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুত থাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর
Image

বঙ্গে দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুত থাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর

কলকাতা, ২৫ অক্টোবর (হি.স.):  দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোনও শিথিলতা রাখতে চাইছে না নবান্ন। শুক্রবার দুপুরে রাজ্য প্রশাসনের এই মনোভাবের কথা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে নবান্নে সাংবাদিক বৈঠক করেন তিনি।

মুখ্যমন্ত্রী বিশেষ ভাবে নজর দিতে বলেন উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার পরিস্থিতির উপরে। তিনি বলেন, “দুর্যোগে বহু চাষের জমি নষ্ট হয়েছে।” এই সূত্রেই তিনি কৃষকদের ক্ষতি কতটা, তা যাচাই করতে সমীক্ষা করানোর নির্দেশ দেন।  জমা জল থেকে মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাবের কথা স্মরণ করিয়ে দিয়ে মশারি বিলির পরামর্শ দেন। তাঁর কথায়, “যেখানে ম্যালেরিয়ার প্রকোপ রয়েছে, সেখানে মশারি দিতে হবে।”

বাঁকুড়ায় জেলাশাসক মুখ্যমন্ত্রীকে জানান, ২৭ টা কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। মুখ্যমন্ত্রী জানান, সাগরের বিধায়কের সঙ্গে কথা বলেছেন। শুনেছেন, কপিল মুনির আশ্রমের সামনে জল জমেছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে। কুলতলি, মোহনপুর-সহ একাধিক এলাকার বিধায়কদের সঙ্গে কথা বলেছেন।

মুখ্যমন্ত্রী জানান, উত্তর ২৪ পরগনার গোসাবা, বনগাঁ, বসিরহাটে ভারী বৃষ্টি হয়েছে। এখনও অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়ায় প্রচুর বৃষ্টি হয়েছে।

Releated Posts

‘ভগবান কৃষ্ণ মুসলিম ছিলেন’ মন্তব্যে বিতর্ক, মৌলানা জারজিস আনসারির বিরুদ্ধে সরব সাধু-সন্ত ও হিন্দুত্ববাদী সংগঠনগুলি

নয়াদিল্লি, ১৬ জুলাই (আইএএনএস): ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে মৌলানা জারজিস আনসারির বিতর্কিত মন্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।…

ByByNews Desk Jul 16, 2026

দিল্লিতে কর্নাটক কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে জোর জল্পনা

বেঙ্গালুরু/নয়াদিল্লি, ১৬ জুলাই (আইএএনএস): কর্নাটকের কংগ্রেস সরকারের বহু প্রতীক্ষিত মন্ত্রিসভা সম্প্রসারণ ঘিরে জল্পনা তীব্র হয়েছে। মুখ্যমন্ত্রী ডি. কে.…

ByByNews Desk Jul 16, 2026

চলন্ত গাড়িতে ১৯ বছরের তরুণীকে গণধর্ষণ যোগীরাজ্যে, এনকাউন্টারে গ্রেপ্তার ৩ অভিযুক্ত

ললিতপুর, ১৬ জুলাই (আইএএনএস): চার বছরের সম্পর্কের পরিণতি যে এমন নৃশংস রূপ নেবে, তা হয়তো কল্পনাও করতে পারেননি…

ByByNews Desk Jul 16, 2026

স্থলপথ কঠিন হওয়ায় জলপথে অনুপ্রবেশের ছক লস্কর-ই-তৈবার, নজরদারি বাড়িয়েছে ভারত

নয়াদিল্লি, ১৬ জুলাই (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে স্থলপথে অনুপ্রবেশ কার্যত অসম্ভব হয়ে পড়ায় এবার জলপথ ব্যবহার করে জঙ্গি…

ByByNews Desk Jul 16, 2026
Scroll to Top